২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী বধূ, ঝুলন্ত দেহ উদ্ধার টালিগঞ্জে

অভিযোগ, পণকে কেন্দ্র করে অত্যাচার চলত গৃহবধূর উপর
Suicide Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১৫:১৯

ফের শ্বশুরবাড়ির নির্যাতনের (domestic violence) জেরে প্রাণহানি ঘটল এক গৃহবধূর। হাতের তালুতে সুইসাইড নোট (suicide note) লিখে আত্মঘাতী হলেন বছর ২০-র গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কলকাতার টালিগঞ্জে (tollygunge)।

সূত্রের খবর, মৃতার নাম পূজা চন্দ। এক বছর আগে তাঁর বিয়ে হয়। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই পূজার শ্বশুরবাড়িতে শুরু হয়েছিল অশান্তি। সেই অশান্তি সহ্য করতে না পেরেই আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্তকে বেছে নেন ঐ গৃহবধূ। বুধবার রাত্রিবেলায় বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে পূজাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে মৃত্যুর আগে নিজের হাতের তালুতে একটি সুইসাইড নোট লিখে গেছেন তিনি। সেখানে নিজের মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন তিনি।

ঘটনাটি জানতে পেরে শ্বশুরবাড়ির নামে টালিগঞ্জ থানার অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। তাঁর অভিযোগ, পণের দাবীতে তাঁর মেয়েকে কষ্ট দিত শ্বশুরবাড়ির লোকেরা। সেই কথা পূজা একাধিকবার তাঁকে জানিয়েওছিল। তবে ঝামেলা মিটে যাবে ভেবে সে সময় মানিয়ে নেওয়ারই পরামর্শ দেন তাঁরা। তবে অত্যাচার এমন পর্যায়ে পৌঁছাবে তা কল্পনাও করা যায়নি।

এদিকে পূজার বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ বি ধারায় শুরু হয়েছে মামলা। আত্মহত্যার পিছনে পণ-সংক্রান্ত কোনও কারন আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। তবে ইতিমধ্যেই বৃহস্পতিবার পূজার স্বামী সঞ্জয় চন্দকে গ্রেফতার করেছেন তাঁরা। শুক্রবার গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত শাশুড়িকেও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata