২৪ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

গতকাল সোনা, আজ রুপো- বিশ্বকাপে জোড়া পদক জয় বঙ্গ তনয়ার

আজ, বৃহস্পতিবার মহিলাদের দলগত ইভেন্টেও রুপো জেতেন মেহুলি
Mehuli Ghosh Bengali News
instagram.com/mehulighosh1
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৭:২৪

দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে অনুষ্ঠিত বিশ্বকাপ শুটিংয়ের (মিক্সড ইভেন্টে) ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে অনন্য নজির গড়েছেন হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। গতকাল সোনা জেতার খবর পাওয়া মাত্রই শুভেচ্ছার বন্যা বয়েছে। এর আগে ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসেও স্বর্ণপদক পেয়েছিলেন মেহুলি। কাজেই এটি তাঁর দ্বিতীয় স্বর্ণপদক। কাজেই খুশিও দ্বিগুন। এর মধ্যেই আজ, বৃহস্পতিবার মহিলাদের দলগত ইভেন্টেও রুপো জেতেন মেহুলি।

প্রথমসারির জনপ্রিয় এক সংবাদমাধ্যম সূত্রের খবর, অলিম্পিকে অভিনব বিন্দ্রাকে দেখে রাইফেল শুটিং শেখার জন্য মা-বাবার কাছে রীতিমতো বায়না শুরু করে দিয়েছিলেন মেহুলি। বাবার মাইনে, মার সোনা বন্ধক রেখে এমনকি দিদার সাহায্যেও চলেছে মেহুলির রাইফেল শুটিং শেখার খরচ। মেহুলির অদম্য ইচ্ছা দেখে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ কর্তা সুব্রত দাস পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেও জানা গিয়েছে।

তেরো বছর বয়সে রাইফেল শুটিং -এর হাতেখড়ি মেহুলির। ২০১৭-য় ন্যাশনাল ইউথ জুনিয়ার এন্ড সিনিয়ার চ্যাম্পিয়নশিপে একসঙ্গে ন’টি মেডেল জিতে চ্যাম্পিয়ন হন মেহুলি। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসেও স্বর্ণপদক পেয়েছিলেন মেহুলি। চলতি বছর উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee