৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

নেট মাধ্যমে ফোন নম্বর ফাঁস, বেজায় ক্ষেপে উঠলেন পরিচালক তথা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী

সাথেই জানিয়ে দিলেন এই কাজ কারা করছেন
raj chakraborty bank details holofnama Bengali News
রাজ চক্রবর্তী। instagram@rajchoco
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ২১:৪৩

নেট মাধ্যমে নিজের ফোন নম্বর ছড়িয়ে পড়ার কারণে বেজায় ক্ষুব্ধ হয়েছেন পরিচালক তথা এবারে তৃণমূলের হয়ে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী রাজ চক্রবর্তী। তবে আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র রাজ চক্রবর্তী একা নন অনেকের কিন্তু ফোন নাম্বার নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পোষ্টের মাধ্যমে। রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, বৈশালী ডালমিয়া থেকে শুরু করে বহু রাজনীতিবিদের নাম এবং তাদের ফোন নম্বর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। এছাড়াও কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়নী ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্র ফোন নম্বর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রাজ চক্রবর্তী অভিযোগ করেছেন, এই কাজটি করেছে কোন একটি সিপিএমের প্রার্থী কারণ এই তালিকায় কোন সিপিএমের নেতার নাম নেই। কিন্তু শুধুমাত্র তার ভিত্তিতে এই অভিযোগ করা কিন্তু যাবে না।

রাজের যুক্তি, "সিপিএমকে সারাজীবন একটা শিক্ষিত এবং রুচিশীল দল হিসেবে জেনে এসেছি। কিন্তু তারা এই ধরনের কাজ করছে এটা কিন্তু আমাদের অনেকেই মেনে নিতে পারছে না। ওই পোস্টে জানানো হয়েছে যারা মানুষের জন্য কাজ করতে এসেছেন তাদেরকে মানুষ সরাসরি ফোন করুক। আমাদের ইন্ডাস্ট্রির অনেকে সিপিএম সমর্থক রয়েছেন এবং অনেকে এই ঘটনাটিকে সমর্থন করছেন। নানা প্রান্ত থেকে বহু ফোন এসে গেছে ইতিমধ্যে। এই কারণে বর্তমানে ফোন বন্ধ রেখে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছি আমরা।" পরিচালক ইন্দ্রাশিষ আচার্য এই পোস্ট তার নিজের টাইমলাইনে শেয়ার করেন এবং তিনি ক্যাপশন লিখেন যারা মানুষের জন্য কাজ করতে পারছিলেন না তাদের সাহায্য করতে এই পোস্টটি করেছেন। কিন্তু ইন্দ্রশিষ বাবু আবার বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্রকে রেহাই দিয়েছেন কারণ তারা দুজনে করোনা আক্রান্ত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster