২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

পুজোয় ফ্রি'তে পেট ভরে মাংস-ভাত খাওয়াবে মমতাময়ী ক্যান্টিন

অষ্টমী পুজোর দিন নিরামিষ তরকারি ভাত পাবে সবাই
CM conference Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৭:৩৫

পুজোর সময় কেউ যেন আধপেটা না খেয়ে থাকে। তবে আধপেটা তো দূর, বহু পরিবার রয়েছে যাদের দুবেলা ঠিকমতো ডাল ভাতও জোটে না। তবে তাদের পাশে এবার 'মমতাময়ী ক্যান্টিন'।কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুশান্ত ঘোষ গতবারের মতো এবারও দুঃস্থ মানুষের জন্য চালু করলেন 'মমতাময়ী ক্যান্টিন'।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, "বহু দরিদ্র পরিবার রয়েছেন যাঁরা পুজোর সময় ঠিকঠাক খেতেও পান না, সারাবছর তাঁরা আধপেটা খেয়ে চালান। পুজোর কটা দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ওয়ার্ডে ৫০০ জনকে মাংস তরকারি ভাত খাওয়াব। তবে অষ্টমী পুজোর দিন নিরামিষ তরকারি ভাত পাবে সবাই।"

তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদের অনেকেই। আজ তেমনই সাধারণ মানুষের ভিড়ও দেখা গেল ক্যান্টিনে। কো-অর্ডিনেটর সুশান্ত ঘোষের বক্তব্য, "এসব কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করছি।" উল্লেখ্য, গতবার পুজোর সময়েও পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন কসবা অঞ্চলের এক হাজার  গরিব মানুষকে বিনা পয়সায় মাংস ভাত খাওয়ানো হয়। সে সময় যাদবপুরে একটি শ্রমজীবী ক্যান্টিনের সঙ্গে মমতাময়ী ক্যান্টিনের স্লোগান মিলে যেতেই শুরু হয় বিতর্ক।

যদিও সে সময় সুশান্ত কুমার ঘোষের দাবি ছিল, "এই স্লোগান কখনই সিপিএম এর নয়। ২০০৯ সালে জমি অধিগ্রহনের বিরোধিতা করে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভের পরিকল্পনা করে তৃণমূল। সে সময় আমাদের নেত্রীই এই স্লোগান তুলে ধরেন। সুতরাং আমাদের এই স্লোগান ব্যবহার করতে অসুবিধা কোথায়।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata