১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

অবশেষে পাওয়া গেল চাবি, বিজেপি নেত্রীকে সঙ্গে নিয়েই নিউটাউনের পার্লারে তদন্তে পুলিশ

শুধু পামেলা নয়, ধৃত আরও দু’‌জনকে নিয়েই তল্লাশি চালায় পুলিশ
Pamela Goswami 3 Bengali News
পামেলা গোস্বামী ছবি সংগৃহীত
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০২

শুক্রবার নিউ আলিপুরে ১০০গ্রাম কোকেনের প্যাকেট সহ গ্রেফতার হন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, এই কোকেনের আনুমানিক মূল্য ছিল প্রায় ১০লক্ষ টাকা। এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও এই ইস্যুতে তৈরি হয় একাধিক বির্তক। এদিন রবিবার দুপুরে নিউটাউনের একটি মলের থার্ড ফ্লোরে পামেলার সালোঁয় তল্লাশি চালায় পুলিশ। গতকাল এই পার্লারে হাজিরা দিতে গেলে, মেলেনি চাবি। এরপরেই কার্যত এদিন পামেলাকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। তবে শুধু পামেলা নয়, এদিন ওই পার্লারে তল্লাশি চালাতে পুলিশ সঙ্গে নিয়ে গিয়েছে মাদক কাণ্ডে পামেলার সঙ্গে ধৃত আরও দু’‌জনকেও।

পুলিশের সন্দেহ, ভাড়া নেওয়া এই পার্লার থেকেই মাদকের লেনদেন চলতো। কাজেই, এই পার্লারের সমস্ত তথ্য খুঁটিয়ে দেখছে পুলিশ। চেক করা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, নিউটাউনের এই পার্লারে নিজের অধিকাংশ কাজ সারতেন পামেলা। উল্লেখ্য, মাদকসহ গ্রেফতার হওয়ার পর থেকেই বিজেপির নেতা রাকেশ সিং-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন পামেলা। তিনি জানিয়েছিলেন, রাকেশ সিং তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। এমনকি আলিপুর থানার ওসি অমিতশংকর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে অভিযুক্তা। অন্যদিকে, পামেলার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে বিপথে যাচ্ছে। মাদকাসক্ত হয় পড়ছে, এই কথা আগেই লালবাজারে জানিয়েছেন তিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee