১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

হাত ভাঙার চিকিৎসায় ঘুরতে হল পাঁচ হাসপাতাল !

২৬ ঘন্টা পর শুরু হল চিকিৎসা
X-ray Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১০:০৯

আবারো রাজ্যের চিকিৎসা ব্যবস্থার ওপর ক্ষোভে ফেটে পড়ল রোগীর পরিবার। প্রায় ছাব্বিশ ঘন্টা ধরে পাঁচটি সরকারি হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা মিললনা অসহায় বালকের হাত ভাঙ্গার চিকিৎসা। কখনো বেডের অভাব, আবার কখনো পরিকাঠামোর অব্যবস্থাতে হাসপাতাল থেকে হাসপাতালে রেফার হতে হতেই দীর্ঘ সময় অতিবাহিত হয় বলে অভিযোগ করেন চোট পাওয়া অষ্টম শ্রেণীর ওই বালকের পরিবার। বর্তমানে আরজিকরের ট্রমা কেয়ার ডিপার্টমেন্টে চিকিৎসাধীন বীরভূমের ওই বালক।

পিসেমশাইএর সাথে গোরুর গাড়িতে চেপে বাড়ি থেকে কিছু দূরে ধান দিত যায় ওই বালক। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গোরুর গাড়িটি উল্টে গেলে ছিটকে পড়ে ছেলেটি এবং পার্শ্ববর্তী ধান ঝাড়াইয়ের চলন্ত মেশিনের ভেতর হাত ঢুকে তার কনুইয়ের নীচের অংশ থেঁতলে যায়। হাড় ও মাংসপেশি ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ছেলেকে নিয়ে প্রথমে মুরারি গ্রামীণ হাসপাতালে যান বাবা। সেখান থেকে তাকে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শুধু প্লাস্টার করে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হয়। কিছু ইঞ্জেকশন ও ওষুধ দিয়ে তাদের পিজিতে পাঠানো হয়। জরুরী বিভাগে কিছুক্ষণ রেখে বেড নেই বলে দাবি করেন তারা। এরপর এনআরএসে নিয়ে গেলে ওখানে কিছু করা যাবেনা বলে আবার পিজিতেই পাঠিয়ে দেয় তারা। পিজিতে ফিরে এসে স্ট্রেচারে শুইয়ে রাখলেও কোনো চিকিৎসা শুরু করেনি তারা। অবশেষে ছেলেকে নিয়ে আরজিকর মেডিক্যাল কলেজে যায় পরিবার। সেখানেও প্রথমে পরিকাঠামোর অভাব বলে আবার পিজিতে পাঠাতে চাইলেও পরে ট্রমা কেয়ারে ভর্তি নেন তারা। অর্থোপেডিক ও প্লাস্টিক সার্জারি বিভাগ যৌথভাবে অস্ত্রোপচার করে তার। যন্ত্রনায় ছটফট করা ছেলের চিকিৎসা শুরুর আগেই গাড়িভাড়া আর সময়ের হিসাব ব্যয়ে অসহায় পরিবার। কোনো হাসপাতাল‌ কর্তৃপক্ষ থেকেই এখনও কোনো সদুত্তর মেলেনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee