১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেব!

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

চলছিল লোকসভা নির্বাচনের প্রচারের কাজ। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে মালদায় প্রচারে নামেন অভিনেতা-সাংসদ দেব (Dipak Adhikari)। সেখান থেকেই মুর্শিদাবাদ যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠেন অভিনেতা! আর তারপরই ঘটে বিপত্তি! আচমকা চপারে লেগে যায় আগুন!

মালদা থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে উড়ান দেয় দেবের হেলিকপ্টার। খানিক ওড়ার পরেই দেখা যায় ধোঁয়া। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় চপারে। ঘটনার আকস্মিকতায় দেব-সহ হেলিকপ্টারে উপস্থিত সকলেই হয়ে পড়েন সন্ত্রস্ত। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করা হয় মালদা হেলিপ্যাডেই।

তবে দেব এবং অন্যান্যরা আছেন সুস্থ।সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, "মৃত্যুকে চোখের সামনে থেকে দেখলাম! মানুষের ভালোবাসায় এবং আশীর্বাদে বেঁচে গেছি!" প্রসঙ্গত দেব অভিনীত 'ককপিট' (Cockpit) ছবিটিও তৈরি হয়েছিল এক বিপদগ্রস্ত বিমানকে কেন্দ্র করে। পাইলট দেব, যাত্রীদের বাঁচিয়েছিলেন তাঁর মনের জোর দিয়ে। সামান্য হলেও, রিলই যেন রিয়েল হয়ে উঠল দেবের জীবনে।

দেবের বিপদের ঘটনা শুনে তড়িঘড়ি তাঁর খোঁজ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেব ভালো আছেন শুনে, আশ্বস্ত হন তিনি। তবে সূত্রের খবর, হেলিকপ্টারটি ছিল যান্ত্রিক ত্রুটিযুক্ত। কিন্তু কেন আগে যাচাই করে ব্যবহার করা হয়নি, সেই নিয়েই উঠছে প্রশ্ন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster