১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

চরমে টিকার সঙ্কট! বন্ধ হল কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ

আজ এমনটাই জানিয়েছে কলকাতা পুরসভা
kolkata municipality Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৭:৫২

কলকাতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ। জানা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এর বদলে যদিও নভেম্বরের শুরু থেকেই দেওয়া হবে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। আজ এমনটাই জানিয়েছে কলকাতা পুরসভা। যদিও এ বিষয়ে বিশেষ কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেননি পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

তবে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, "আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর থেকে এমনই নির্দেশ এসেছে। কোভ্যাক্সিন পর্যাপ্ত না থাকার কারণেই এই সঙ্কট দেখা দিয়েছে। তাই প্রথম ডোজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

কলকাতা পুরসভা সূত্রে খবর, 'কোভ্যাক্সিনের ডোজ কম আসায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই যাঁরা প্রথম ডোজ পেয়েছেন তাঁরাই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন।' উল্লেখ্য, কলকাতা পুরসভার তরফে মোট ৩৭টি কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হয়। আর এই সব কেন্দ্রের জন্যই একই নিয়ম বহাল থাকবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body