১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

অনুমতি মিলল না, কিন্তু তবুও করোনা পরিস্থিতিতে গা জোয়ারি করে মিছিল করবে বিজেপি

সোমবার রাজা সুবোধ মল্লিক স্কয়ারে জনসমাবেশ হবে বলে জানিয়েছেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
bjp crowd Bengali News
twitter @bjp4bengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ জুলাই ২০২১
শেষ আপডেট: ৫ জুলাই ২০২১ ৮:২৪

সোমবারের দিন টা যারা বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু দিনটা হতে পারে অত্যন্ত হাই ভোল্টেজ। জাল ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে দেবাঞ্জন। কিন্তু এই ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে এবারে পথে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সোমবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছে তারা। অন্যদিকে কলকাতা পুলিশ বর্তমানে এই অভিযান রুখে দেবার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। কলকাতা পুলিশের বক্তব্য, এই মুহূর্তে যখন করোনাভাইরাস পরিস্থিতি চলছে তখন কোনভাবেই এই জমায়াতের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কোনো অনুমতি না পাওয়া গেলেও বিজেপি কিন্তু কালকের জনসমাবেশ করছে, কার্যত গা জোয়ারি করেই। রবিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ বিষয়টি একেবারে স্পষ্ট করে দিলেন।

অপরপক্ষে, লালবাজার বর্তমানে এই সমাবেশ যেকোনোভাবেই হোক রুখে দেওয়ার জন্য মরিয়া। লালবাজার জানিয়েছে, বিজেপির পুরসভা অভিযানে অনুমতি না দিলেও প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ। দুজন জয়েন্ট সিপি, আটজন ডেপুটি কমিশনারের পদমর্যাদার অফিসার নিয়ে একটি দল গঠন করা হয়েছে যেখানে একজন অ্যাডিশনাল সিপি থাকবেন নেতৃত্বে। রাজপথে হাজার খানেক বাহিনী মোতায়েন করা হবে কলকাতা পুলিশের দ্বারা। এছাড়াও বিজেপি যে রুটে এগোবে সেই জায়গাটা সম্পূর্ণরূপে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। উল্লেখ্য, বিপর্যয় মোকাবিলা আইনে কলকাতা পুলিশ বর্তমানে কোন রাজনৈতিক জমায়েতে অনুমতি দিতে পারছে না। সাধারণ মানুষের জীবনের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ এবং বিজেপিকে এই বিষয় নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বিষয়টি আমাদের পরিষ্কার করে দিয়েছেন। দিলীপ ঘোষ রবিবার ঘোষণা করে দিয়েছেন সোমবার মিছিল হবেই এবং পূর্বনির্ধারিত রুট দিয়ে এবং নির্ধারিত সময়ে এই মিছিল করবে বিজেপি। মানুষের স্বাস্থ্য এবং স্বার্থকে অগ্রাধিকার রেখে এই মিছিল করা হচ্ছে বলে জানিয়েছে বিজেপি। দুপুর 1 টা নাগাদ সুবোধ মল্লিক স্কয়ারে হিন্দ সিনেমার সামনে থেকে এই জমায়েত হবে। কিন্তু, মহামারী পরিস্থিতিতে এখন জামায়াতের আদেশ দেওয়া হবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এই কারণে বিজেপির পুরসভা অভিযান হতে পারে ছোট ছোট দলে বিভক্ত হয়ে। এখন এটাই দেখার, আগামীকাল নিজেদের কর্মসূচি কতটা সফল করতে পারে কলকাতা পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee