২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

হাওড়ার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও এক, নাম জড়িয়েছে ওসি-র

অতীতে কসবা থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন ধৃত সৈকত
Arrest handcuff Bengali News
গ্রেফতার ~প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২
শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ৯:১১

এক প্রৌঢ়কে অপহরণ করে রুপোর গয়না ছিনতাইয়ের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিলেন হাওড়া সিটি পুলিশের দুই পুলিশকর্মী। ওই ঘটনায় এবার গ্রেফতার আরও এক সিভিক ভলান্টিয়ার। যিনি কলকাতার কসবা থানায় কর্মরত ছিলেন।শুক্রবার হাওড়ার জগাছার বাড়ি থেকে সৈকত চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে পাকড়াও করেছে বড়বাজার থানার পুলিশ। শুধু তাই নয়, ছিনতাই-কাণ্ডে বি-গার্ডেন থানার ওসির নামও জড়িয়েছে বলে খবর তদন্তকারীদের সূত্রে।  

উল্লেখ্য, গত ৯ জুন বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা সমীর মান্না। অভিযোগ ছিল, হাওড়া স্টেশনের কাছে বাস থেকে নামতেই তাঁকে সাদা গাড়িতে তুলে নিয়ে যান পুলিশের পোশাক পরিহিত চার ব্যক্তি। এবং পরে তাঁকে নিউটাউনে বিশ্ব বাংলা গেটের কাছে নামিয়ে দিয়ে তাঁর হাতে থাকা রুপোর গয়নার ব্যাগ কেড়ে নেন অপহরণকারীরা। এরপর ওই ব্যক্তি সোজা থানার দারস্থ হন। তিনি এই ভাবেন যে, দুষ্কৃতীদের দল পুলিশের পোশাক পরে গয়না লুঠ করেছেন। অভিযোগ দায়ের করার সময় পুলিশকে তেমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু তদন্তে নামতেই অন্য খবর। দুষ্কৃতী নয় বরং পুলিশই ছিল চোর।

অভিযোগ দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ওই সাদা গাড়ির চালক বছর পঁয়ত্রিশের যুবক সঞ্জয়কুমার শাহকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করেই উত্তর ২৪ পরগনার উত্তর নারায়ণপুরের বাসিন্দা ফিরোজ মণ্ডল এবং জয়নগরের আব্দুসালেম শেখ নামে দুই ব্যক্তির সন্ধান পায় পুলিশ। তাঁদেরও গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করেই হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবল সুরজিৎ সরকার এবং সমীরণ পাত্রকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra