১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

হাজিরা এড়িয়েও লাভ নেই, জেরা করতে পার্থ চট্টোপাধ্যায়ের দফতরে হাজির CBI

আইকোর মামলায় ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তে তাঁকে তলব করেছিল CBI
Partha Chatterjee 3 Bengali News
পার্থ চট্টোপাধ্যায় - aitcofficial.org
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩০

সামনেই উপনির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততেই হবে যে কোনও একটি আসন, কাজেই দলীয় কর্মীদের একের পর কাজ। আর সে কারণেই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সাফ জানিয়ে দিয়েছিলেন, আজ তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে পারবেন না। কিন্তু জেরা আজ করেই ছাড়বেন আধিকারিকেরা। আর সেই মতোন আইকোর মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে শিল্প ভবনে গেল সিবিআই।

প্রসঙ্গত, আইকোর মামলায় ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তে আজ, সোমবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ অর্থাৎ সোমবার বেলা ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু সিবিআই দফতরে যাননি পার্থবাবু। তার পরেই শিল্প ভবনে গেলেন সিবিআই আধিকারিকরা।

জিজ্ঞাসাবাদের জন্য আধিকারিকরা একাধিক প্রশ্ন তৈরি করেছেন বলে খবর। শিল্পমন্ত্রীর দফতরেই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে বলেই খবর। উল্লেখ্য, এর আগেও ১২ মার্চ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে তলব করেছিল সিবিআই। এমনকি আগেও দু'বার পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তখনও বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণ জানিয়ে তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে এইবার এড়িয়ে যাওয়ার প্রশ্নই নেই। কারণ, সোজা তাঁর দফতরেই পৌঁছে গেল আধিকারিকরা। যদিও তৃণমূলের অভিযোগ, বারেবারে তৃণমূলের জনপ্রতিনিধিদের ডেকে পাঠানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

আজ সকালেই আইকোর মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে দিলীপ ঘোষ বলেন, "যান গিয়ে CBI-এর চা খেয়ে আসুন। CBI-এর চা কেমন গরম দেখুন।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata