৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

মনোরম আবহ, পছন্দের গান, সুস্বাদু খাবারের সঙ্গে মেতে উঠুন 'ক্যাকটাস' এর ছন্দে

পুজোর বিষাদ কাটিয়ে উঠে, ফিরে চলুন 'হলুদ পাখি' কে সঙ্গে করে পুরনো নস্টালজিয়ায়
Cactus Bengali News
instagram.com/cactus_banglarockband
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ২ অক্টোবর ২০২২ ১৩:০৬

কিছু কিছু অপূর্ণতা, ভীষণ দামী হয়ে ওঠে! যেমন, 'হলুদ পাখি' আর কখনও ফেরেনি, কিন্তু সেই সূত্র ধরেই, আমাদের শৈশব থেকে চিরটাকাল একইভাবে হৃদয়ে থেকে গেছে 'ক্যাকটাস' (Cactus)। এই ব্যান্ডের নাম শুনলেই অদ্ভুত এক নস্টালজিয়া আঁকড়ে ধরে। আগামী ১৬ অক্টোবর, কলকাতার হার্ড রক ক্যাফেতে (Hard Rock Cafe) আয়োজিত হতে চলেছে 'ক্যাকটাস' এর লাইভ অনুষ্ঠান।

১৯৯২ সাল নাগাদ, এক ঝাঁক যুবক তাঁদের স্বপ্নের 'পক্ষীরাজ' চেপে নতুন জীবনের পাতা ওল্টানোর পথে অগ্রসর হন। পিঙ্ক ফ্লয়েড (Pink Floyd), ডিপ পার্পল (Deep Purple), আয়রন মেডেন (Iron Maiden), লেড জেপেলীন্ (Led Zeppelin) এবং আরও নানা বিদেশি ব্যান্ডের দ্বারা প্রভাবিত হয় তৈরি হয় 'ক্যাকটাস'। 'মন' জিতে নেন তরুণ প্রজন্মের। আগামী ১৬ অক্টোবর, পুজোর রেশকে জিয়িয়ে রাখতে একটি লাইভ অনুষ্ঠান আয়োজন করছে এই ব্যান্ড। টিকিটের মূল্য মাত্র ৭৫০ টাকা। সন্ধ্যে সাড়ে আটটায় শুরু হবে এই অনুষ্ঠান।

দু ঘণ্টার এই কনসার্টে, গানের সঙ্গে থাকবে মানানসই আবহ, এবং সুখাদ্যের বন্দোবস্ত। বলা বাহুল্য, অতিমারির কথা মাথায় রেখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন ক্যাফে কর্তৃপক্ষ। এমনকি সামাজিক দুরত্বও (Social Distance) মেনে চলতে হবে। খেয়াল রাখতে হবে টিকিট কাটার ব্যাপারে। একবার অনলাইনে টিকিট কাটা হয়ে গেলে, সেটি পরবর্তীকালে কিন্তু বাতিল করা যাবে না। যাবতীয় তথ্যের জন্য ইচ্ছুক শ্রোতা 03346021881 নম্বরে যোগাযোগ করতে পারবেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster