২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

স্কুটার আরোহীকে পিষে দিয়ে পলাতক বাস চালক, আটক কন্ডাক্টর

মৃত স্কুটার আরোহীর নাম শুভজিৎ সুর
emergency accident Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১২:৪৩

ভাইফোঁটার দিন সকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে এদিন বাঘাযতীন উড়ালপুলের কাছে এক স্কুটার আরোহীকে সরাসরি পিষে দিল একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। চালক পলাতক। তবে বাসটির কন্ডাক্টরকে আটক করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃত স্কুটার আরোহীর নাম শুভজিৎ সুর। তাঁর বাড়ি গড়িয়া সাহাপাড়ায়। তিনি ইএম বাইপাস ধরে সায়েন্স সিটির দিকে অফিসে যাচ্ছিলেন।

আর সেই সময়ে বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস স্কুটারকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে যান তিনি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ব্রেক কষেও থামাতে পারেনি চালক। তখন স্কুটার আরোহীকে পিষে দিয়ে চলে যায় বাসের চাকা। রক্তাক্ত অবস্থায় পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনা ঘটা মাত্রই বাগবাজার-গড়িয়া স্টেশন রুটের ওই চলন্ত বাসটি থেকে লাফিয়ে পালান বাসটির চালক। এদিকে ওই অবস্থাতেই চলতে থাকে বাস। ভয় পেয়ে যান বাসের যাত্রীরা। এই ঘটনায় বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। আতঙ্কে বাসের যাত্রীরা চিৎকার শুরু করেন। শেষ পর্যন্ত বাসের এক যাত্রী কোনোক্রমে বাসটিকে থামান। রেহাই পান যাত্রীরা। সঙ্গে সঙ্গেই কন্ডাক্টরকেও ধরে ফেলেন বাসের যাত্রীরা। তাঁকে আটক করে সার্ভে পার্ক থানার পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata