২২ নভেম্বর, ২০২৬
কলকাতা

পাঁচদিন যাবৎ বন্ধ শহর কলকাতার সমস্ত মদের দোকান, বার এবং পানশালা

সুরাপ্রেমীদের আগের থেকেই নিজেদের সংগ্রহে রাখতে হবে সুরা
alcohol table Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ২০:০০

আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিন আসনে উপনির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকেই এলাকার সমস্ত মদের দোকান, পানশালা বন্ধ রাখতে হয়। এর ফলে আগামী সপ্তাহে পাঁচদিন কলকাতার একাধিক জায়গার পানশালা, বার এবং মদের দোকান বন্ধ থাকতে চলেছে। এর ফলে ঝক্কি পোহাতে হতে পারে সুরাপ্রেমীদের।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নিউমার্কেট, পার্কস্ট্রিট, কালীঘাট, ভবানীপুর, আলিপুর, চেতলা, ওয়াটগঞ্জ, একবালপুর, শেক্সপিয়ার সরণী, বৌবাজার-সহ বেশ কিছু পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় যত বার আছে, যেখানে যত পানশালা আছে, মদের দোকান আছে, সেগুলি সবই বন্ধ থাকবে আগামী সপ্তাহের ৫ দিন। তবে পাঁচ দিন কেন? কারণ ২৮ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ছ’টা থেকে ৩০ সেপ্টেম্বর সন্ধে ৭টা পর্যন্ত একটানা বন্ধ থাকবে মদের দোকান। এরপরে পয়লা অক্টোবর দ্বার খুললেও, ফের অক্টোবরের ২ তারিখে গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে মদের দোকান। পরের দিনই আবার ৩ তারিখে ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল উপলক্ষে বন্ধ থাকবে ওই এলাকার সব দোকান।

বলাবাহুল্য, সুরাপ্রেমীদের আগের থেকেই নিজেদের সংগ্রহে রাখতে হবে সুরা। তবে ইতিমধ্যেই কলকাতা সংলগ্ন এলাকায় চোখে পড়ছে ভীড়। এবং আশা করাই যায়, পয়লা অক্টোবরেও বেশ চাপ পড়বে মদের দোকানগুলিতে। ফলত, প্রশাসনের তরফে সংক্রমণের চিন্তাও করা হচ্ছে।

ইতিমধ্যেই, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা  ৩১,৩৮২। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩১৮। গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩২,৫৪২। অর্থাৎ অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১,৪৭৮।

পাশাপাশি শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। ওইদিন রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ৭৪৬ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১৩ জন। তার ফলে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৭১৬ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৬৮৯ জন। রাজ্যের বর্তমান পজিটিভিটি রেট ১.৭৭ শতাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata