১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলকাতার আবাসনে বৃদ্ধার রহস্যমৃত্যু, তীব্র চাঞ্চল্য এলাকায়

আধিকারিক-সহ ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ
death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২ নভেম্বর ২০২১ ১৫:৪০

কলকাতার থিয়েটার রোডের এক আবাসনে বৃদ্ধার রয়স্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সূত্রের খবর, মৃতার নাম রেণুকা চৌধুরী (৯০)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার থিয়েটার রোডের গঙ্গা-যমুনা আবাসনে থাকতেন ৯০ বছরের রেণুকা দেবী এবং তাঁর ছেলে অভয় চৌধুরী (৫১)। মঙ্গলবার সকালবেলায় ব্যাডমিন্টন খেলতে আবাসনের ছাদে যান অভয়বাবু। ১০ টা নাগাদ ঘরে ফিরে মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি। সেই সময় বৃদ্ধার নাকের পাশ থেকে রক্ত বেরচ্ছিল বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে।

এরপরেই পুলিশে খবর দেন অভয়বাবু। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ কর্তারা। তাঁদের মধ্যে ছিলেন ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা, দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার আকাশ মেঘারিয়া-সহ শেক্সপিয়র সরণি থানার পুলিশ অধিকর্তা এবং হোমিসাইড শাখার সদস্যরা।

বৃদ্ধার মৃত্যুর কারন জানতে তদন্ত শুরু করেছেন তাঁরা। গতকাল সন্ধ্যাবেলায় আবাসনে সন্দেহভাজন কেউ এসেছিল কিনা, তা জানার জন্য খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করছেন গোয়েন্দা দলের সদস্যরা। উল্লেখ্য, মাস দুয়েক আগেই স্বামী-বিয়োগ হয় রেণুকাদেবীর। তাঁদের দুই ছেলে। একজন আমেরিকায় থাকেন। অভয়বাবুর সাথে তিনি থাকতেন শেক্সপিয়র সরণির এই আবাসনে। জানা গিয়েছে, শেয়ারের ব্যবসা করেন অভয়বাবু। রহস্যমৃত্যুর পিছনে খুনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানার জন্য বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata