১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্ট, বাজি পোড়ানোতে আসছে নিষেধাজ্ঞা!

গতবছর করোনাভাইরাসের জেরে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৮ অক্টোবর ২০২১ ১৮:২৯

কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকারের নির্দেশে দুর্গাপুজো হওয়ার কথা কোভিড-বিধি মেনে।মণ্ডপের ভিতরে তা মানা হবে কিনা তা ভবিষ্যত বলবে, তবে মন্ডপের বাইরে যে হাইকোর্টের নিয়ম কার্যকর হয়নি সে ছবি আগেই ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে বর্তমানে দুর্গাপুজো নিয়ে বক্তব্য পেশ করার পর, আপাতত কালীপুজোতে একই ভাবে নানান নিষেধাজ্ঞা বহাল রাখতে চাইছে কলকাতা হাইকোর্ট। এবার কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। বলাবাহুল্য, গতবছর করোনাভাইরাসের জেরে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট।

তবে এবার সেই নিষেধাজ্ঞাই বহাল রাখতে এই মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বাজি নিষিদ্ধ করা হোক এবারেও। এমনটাই দাবি জানিয়ে জনস্বার্থ মামলার হলফনামায় উল্লেখ করা হয়েছে, বাজি পোড়ালে তার থেকে ধোঁয়া বের হয়। তাতে অনেকেরই নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এছাড়াও করোনা সংক্রমণের পরিসংখ্যান দিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে, করোনা এখনও যায় নি।

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মামলাটি শুনবেন বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, গতকাল এক মামলায় সুপ্রিম কোর্টের রায় ছিল, "আমরা উৎসব উদযাপনের বিরোধী নই। কিন্তু আমরা অন্যদের জীবনের মূল্য দিয়ে উৎসব পালন করতে পারি না। আমরা কোথা থেকে এটা জেনেছি যে বাজি ফাটিয়েই শব্দ এবং বায়ু দূষণের মাধ্যমেই এই উৎসব উদযাপন করতে হবে? আমরা গোলমাল ছাড়াও উৎসব পালন করতে পারি।"

বাজি তৈরিতে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের বিষয়ে সম্প্রতি সিবিআই একটি তদন্ত রিপোর্ট দাখিল করে আদালতে। আর তার প্রেক্ষিতেই এমন বক্তব্য পেশ করে সুপ্রিম কোর্ট। যদিও পরে বাজি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে নিষেধাজ্ঞাতে কিছুটা শিথিলতা এনে বলা হয়, "এখন পরিবেশবান্ধব বাজি আছে যা শব্দ করে না। ফুলঝড়ি দিয়েও উৎসব পালন করা যেতে পারে। শব্দ দূষণ করা বাজি ব্যবহার আবশ্যক নয়।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata