১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলকাতায় বসে দিল্লির আদালতে হাজিরা দিলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে একাধিকবার তলব করা হয়েছে রুজিরাকে
rujira banerjee cbi Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৬

আজ ভবানীপুরে উপনির্বাচনের দিনেই কয়লা-কাণ্ডের শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আজ পাতিয়ালা কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে তিনি যে কোর্টে উপস্থিত থাকতে পারবেন না, এ খবর আগেই মিলেছিল। তবে তিনি যে ভার্চুয়ালি হাজিরা দিতে পারেন, এ খবর কার্যত ছিল না বললেই চলে। তবে এদিন বৃহস্পতিবার সকাল পৌনে বারোটা নাগাদ দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে এই মামলার শুনানি শুরু হয়। শুরু থেকেই ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা।

এদিন শুনানির শুরুতেই তাঁর আইনজীবী জানান, রুজিরা ভার্চুয়াল মাধ্যমে হাজির আছেন। এর পরিপ্রেক্ষিতেই রুজিরা জানান, করোনা আবহে তাঁর পক্ষে কলকাতা ছাড়া সম্ভব নয় কারণ তাঁর দুই সন্তান রয়েছে। তাই তাঁকে যেন অনলাইন মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হয়।

যদিও এ নিয়ে একপ্রকার ঠান্ডা বচসা চলে। কারণ, আদালত রুজিরাদেবীকে সশরীরে হাজিরা দিতে বলেছিলেন। কিন্তু তিনি আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছেন। ইডির আইনজীবী পাল্টা সওয়াল করেন, যে দিন প্রথম সমন জারি হয়, সে দিন রুজিরা দিল্লিতেই ছিলেন। আদালত তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছিল। কিন্তু তিনি আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির দাবি করেন ইডির আইনজীবী।

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে একাধিকবার তলব করা হয়েছে রুজিরাকে। তবে কোভিডের কারণ দেখিয়ে প্রতিবার সেই হাজিরা এড়িয়েছেন তিনি। এরপরেই হাজিরা এড়ানোর অভিযোগ এনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়। এর পরিপ্রেক্ষিতেই কয়লা কাণ্ডে রুজিরাকে তলব করে পাতিয়ালা হাউস কোর্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata