২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

খাস কলকাতায় গলায় ছুঁড়ি ঠেকিয়ে ব্যবসায়ীকে লুট করলেন একদল যৌনকর্মী, গ্রেফতার ৪

'মহিলা গ্যাং'-কে ৫ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে
Arrest Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৬:৪০

ব্যবসায়ীকে অপহরণ করে ছুঁড়ি দেখিয়ে ৮০ হাজার টাকা লুটের অভিযোগ উঠল 'মহিলা গ্যাং' য়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই ৪ জন যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে উত্তর কলকাতার বড়তলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ৪ মহিলার নাম ঝুমা দাস, শ্রুতি মুখোপাধ্যায়, নমিতা দাস ও রাখি দাস।

সোমবার দুপুরের ঘটনা, চাঁদিফাটা গরমতপ্ত দুপুরে ইমাম বক্স লেন দিয়ে হেঁটে যাচ্ছিলেন গুজরাতের এক ব্যবসায়ী যুবক। পুলিশ সুত্রে খবর, যৌনপল্লি দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই চার মহিলা আহ্বান করেন তাঁকে। সামান্য ইতস্তত করে তিনি এগিয়ে গেলে তাঁকে জোরজবরদস্তি করে একটি ঘরে নিয়ে যায় ওই মহিলারা। তারপর দরজায় খিল এঁটে পুলিশের ভয় দেখিয়ে নগদ ১৫ হাজার টাকা লুট করা হয় ওই ব্যক্তির থেকে।

অবশ্য এখানেই থেমে যাননি মহিলা গ্যাং। যুবকের অভিযোগ, এরপর আর‌ও টাকা চান তাঁরা। যুবক গররাজি হলে গলায় ছুঁড়ি ঠেকিয়ে ৬৫ হাজার টাকা ব্যাঙ্ক ট্রান্সফার করান তাঁকে দিয়ে। লুঠপাটের পর তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এরপর‌ই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই যুবক। বড়তলা থানার পুলিশ এরপর যুবককে নিয়ে যৌনপল্লি এলাকায় গিয়ে ওই চার মহিলাকে শনাক্ত করে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে 'মহিলা গ্যাং'-কে ৫ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
১৬ নভেম্বর

যে কাজগুলো করতেই হবে আপনাকে

Free hotel & restaurant software
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee