৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

মুক্তি পেল জি মিউজিক বাংলার নতুন গান, বরেণ্য সাহার কণ্ঠে আবেগে ভাসল নেট দুনিয়া

ইতিমধ্যে প্রায় লক্ষাধিক শ্রোতার মন ছুঁয়েছে 'তোমার মতন করে'
Zee music video Bengali News
instagram.com/zeemusicbangla
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ৫:৫৬

প্রেম, একটি ছোট্ট শব্দ বা একটি পর্যায় হলেও, এই শব্দের মধ্যেই জমা হয়ে আছে মান অভিমান, হাসি দুঃখের মত উপকরণেরা। মানসিক বিভিন্ন অনুভব নিয়েই, এই ছোট্ট শব্দটি আবর্তিত হয়। সম্প্রতি জি মিউজিক বাংলা (Zee Music Bangla) থেকে মুক্তি পেয়েছে এমনই একটি গান, যেখানে প্রেমের পর্যায়গুলির সঙ্গে বিষাদের উপস্থিতি বেশ প্রকট। 'তোমার মতন করে' (Tomar Moton Kore) নামের এই গানটি শোনা গেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বরেণ্য সাহার (Barenya Saha) কণ্ঠে।

বরেণ্য সাহার প্রানবন্ত কণ্ঠ, ইতিমধ্যে মন ছুঁয়েছে দর্শকদের। এই গানে রয়েছে প্রেম থেকে বিচ্ছেদের পর্যায়গুলির চিত্রণ। ভালো থাকা যেখানে একমাত্র লক্ষ্য ছিল, সেখানে ভালো থাকার রসদ নিয়ে বিচ্ছেদের পথে হেঁটেছেন মনের মানুষটি। তাঁর মনের মতন করেই, নিজের অজান্তেই নিজেকে তৈরি করে নিয়েছিলেন তাঁর প্রেমিক! কিন্তু শেষ রক্ষা হয়নি। স্মৃতির অন্ধকার ঢেকে দিয়েছে, বিষাদের ছায়াপথকে।

সমরাজ দাসের (Somraj Das) লেখা এই গানের প্রতি কথায় রয়েছে বিষন্নতা। বরেণ্য সাহার কণ্ঠের সঙ্গে, সারেঙ্গী এবং বাঁশির সুর যেন গানটিকে বেশি করে বিষাদের ধূসর রঙে ভরিয়ে তুলেছে। শ্রোতারা গানের মাধ্যমে তাঁদের স্মৃতি রোমন্থনের সঙ্গে মুগ্ধতাও প্রকাশ করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster