১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

আঘাত পেয়েছেন বন্ধু, সামাল দিতে গিয়ে ভেঙে পড়লেন স্বয়ং রাহুল দে

বন্ধুকে টাকা ফেরত না দেওয়া হোক, কিংবা বন্ধুকে সান্ত্বনা দেওয়া, রাহুলের ভিডিয়োয় নিজেদের খুঁজে পান নেটিজেনরা
Rahul Dey tree Bengali News
instagram.com/rahuldey
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জুলাই ২০২২
শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৫:২০

বন্ধুর বিচ্ছেদে আর একজন বন্ধু সান্ত্বনা দেবে, তাঁর সম্বল হয়ে পাশে দাঁড়াবে, জোগাবে এগিয়ে যাওয়ার মন্ত্র, এমনটাই স্বাভাবিক। কিন্তু সেই 'মন্ত্রদাতা' বন্ধুই যদি নিজে ভঙ্গুর হন! বিচ্ছেদ যন্ত্রণায় তিনিও যদি দিন শেষে কাতর হন? এমন ঘটনা কম বেশি আমাদের সকলের জীবনের সঙ্গেই পরিচিত। সেই ঘটনাকে কেন্দ্র করেই ইউটিউবার রাহুল দে (Rahul Dey) তাঁর অতি চেনা ভঙ্গিতে একটি ভিডিও পোস্ট করেন। যাতে দুঃখ তো দূর, হেসে কুটোপুটি খাচ্ছেন ইয়ং জেনারেশন।

রাহুল দে এই মুহূর্তে অন্যতম কনিষ্ঠ ইউটিউবার হিসেবে সামাজিক মাধ্যমে রাজ করছেন। জীবনের পরিচিত মুহূর্তই তিনি মজার ছলে তুলে ধরেন। তাঁর ভিডিও হাসিতে ভরপুর হলেও, সেখানে নেট নাগরিকরা নিজেদের খুঁজে পেতে সমর্থ হন।

বাস্তবকে হাসির ছলে তুলে ধরেন বলেই, রাহুল দে জায়গা করে নিয়েছেন আট থেকে আশি সকলের মনে। তাঁর ভিডিয়োয় প্রকাশ পায় অনুগামীদের উচ্ছ্বাস। সম্প্রতি তাঁর করা এই প্রেম-বিচ্ছেদের ভিডিয়োয় বেশিরভাগ মানুষেরই মন্তব্য হয়, তিনি এত বাস্তব বিষয়বস্তুকে কিভাবে তুলে ধরতে পারেন! জনৈক অনুগামী প্রশ্ন করেছেন, 'এত রিলেটেবল ভিডিও কি করে বানাও?' কেউ আবার বলেছেন, 'কেমন যেন খুব মিল খুব মিল মনে হচ্ছে।'

কিছুদিন আগেও বন্ধুর থেকে টাকা ধার নিয়ে, ফেরত না দেওয়াকে কেন্দ্র করে একটি ভিডিও বানিয়েছিলেন রাহুল। বলা বাহুল্য, এমন বন্ধুও আমাদের জীবনে বেশ প্রকট। তাই এই ভিডিও জুড়েও উপচে পড়েছে অনুগামীদের হাসির বন্যা। কেউ কেউ তাঁদের বন্ধুকে মেনশন করেও ভিডিয়োর বাস্তবতাকে প্রকট করে তুলেছেন। তাতে রাহুলও স্বয়ং বেজায় খুশি হয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster