১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

'বেঙ্গালুরুতে অ্যান্টনি'র সঙ্গে সফরসঙ্গী হন আপনিও, অনুপম রায়ের বই এবার বইমেলাতেও

গায়ক হিসেবে নয়, বরং লেখক হিসেবে ৪৬ তম বইমেলায় উপস্থিত হবেন অনুপম রায়
Anupam Roy 2 Bengali News
instagram.com/aroyfloyd
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩
শেষ আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬

কলকাতায় শীতকালের অন্যতম প্রাণকেন্দ্র, বইমেলা। এই বছর ৪৬ তম বইমেলা আয়োজিত হচ্ছে তিলোত্তমার বুকে। দেশ বিদেশের বিবিধ নামী জ্ঞানী লেখকের বইয়ের সমাহারে সেজে উঠেছে এই মহাযজ্ঞ। গায়ক অনুপম রায়ের (Anupam Roy) অনুগামীদের জন্যও থাকছে বিশেষ চমক। কারণ, এবারে লেখক হিসেবে তাঁর লেখা বইও থাকছে বইমেলার সম্ভারে।

গীতিকার হিসেবে অনুপম রায় আগেই পরিচয় দিয়েছেন তাঁর শৈল্পিক গুণের। বলা বাহুল্য, বাংলা চলচ্চিত্রে তাঁর গান যেন এক অন্য মোড় ঘুরিয়েছিল ২০১০ সালে। 'অটোগ্রাফ' (Autograph) ছবিতে প্রথম 'আমাকে আমার মত থাকতে দাও' গানে তাঁর অভিষেক হয়। বাংলার মানুষ বুঝেছিলেন, অনুপম সত্যিই 'দারুন' শিল্পী। এবারে তাঁর বই প্রকাশ পাচ্ছে বইমেলায়। তাঁর বিখ্যাত রোমাঞ্চকর সফরের সিরিজ, অ্যান্টনির দ্বিতীয় ভাগ 'বেঙ্গালুরুতে অ্যান্টনি' দীপ প্রকাশন থেকে সদ্য প্রকাশিত। বইটির 'প্রি-বুকিং' আগে শুরু হলেও, বইমেলাতেও পাওয়া যাবে এটি।

অনুপম রায়ের বিখ্যাত কমিক সিরিজ অ্যান্টনি। প্রথম ভাগের নাম 'অ্যান্টনি ও চন্দ্রবিন্দু'। এই বইয়ের প্রচ্ছদ অঙ্কন করেছেন শুভ চক্রবর্তী। চলতি বইমেলার দীপ প্রকাশনের ৪৬৮ নম্বর স্টলে উৎসাহী পাঠক এই বইটি সংগ্রহ করতে পারবেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster