১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

লকডাউনে পাশে থাকার অঙ্গীকার যশরাজ ফিল্মসের, সমস্ত সদস্যদের দেওয়া হবে বিনামূল্যে ভ্যাকসিন

ফিল্ম ইন্ডাস্ট্রির নথিভুক্ত ৩০ হাজার সদস্যের বিনা খরচে টিকাকরণের দায়িত্ব নিচ্ছে যশরাজ ফিল্মস
corona vaccine bottols Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ মে ২০২১
শেষ আপডেট: ৫ মে ২০২১ ১৮:৩৮

করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এই পরিস্থিতিতে ফের বিপর্যস্ত দেশের অর্থনৈতিক (Economy) অবস্থা। যার প্রভাব পড়েছে কর্মজগতেও। ব্যতিক্রম নয় বিনোদন দুনিয়া। ইতিমধ্যেই করোনার প্রকোপে থমকে গিয়েছে বহু ছবি ও সিরিয়ালের কাজ। সমস্ত প্রোটোকল মেনে কাজ করলেও করোনাক্রান্ত হয়েছে বহু তারকা। এই অবস্থায় করোনা থেকে ইন্ডাস্ট্রির কর্মীদের নিরাপত্তা দিতে তাঁদের পাশে দাঁড়াল বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সংস্থা যশরাজ ফিল্মস (Yashraj Films)। তাঁরা নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল, ফিল্ম ইন্ডাস্ট্রির নথিভুক্ত ৩০ হাজার সদস্যের বিনা খরচে টিকাকরণের দায়িত্ব নিচ্ছে যশরাজ ফিল্মস।

যশরাজ ফিল্মস সংস্থার সিনিয়র সহ-সভাপতি অক্ষয় উইধানি ইতিমধ্যেই সিনে-কর্মীদের সংগঠন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’কে একটি চিঠিতে এবিষয়ে লিখেছেন, "টিকাকরণ অত্যন্ত জরুরি। কেব‌ল রোগের সঙ্গে লড়তেই নয়। সেই সঙ্গে রাজ্যের মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেও। তাই যশ চোপড়া ফাউন্ডেশনের মাধ্যমে যশরাজ ফিল্ম রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে অনুরোধ জানিয়েছেন, ইন্ডাস্ট্রির নথিভুক্ত ৩০ হাজারেরও বেশি কর্মীর জন্য টিকার ব্যবস্থা করতে। এবং এর জন্য আনুষঙ্গিক যা কিছু খরচ তা বহন করবে যশরাজ ফিল্মস। যার মধ্যে অন্যতম টিকার জন্য সচেতনতা প্রচার, টিকাকরণের জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো তৈরি প্রভৃতি নানা দিক রয়েছে।"

ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) এ বিষয়ে অনুরোধ জানিয়েছে যশরাজ ও ফিল্ম কর্মীদের ওই সংগঠন। সংগঠনের আশা, কর্মীদের টিকাকরণ হয়ে গেলেই আবার কাজ শুরু করতে পারবেন কর্মীরা। ফের চেনা ছন্দে ফিরতে পারবে ইন্ডাস্ট্রি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster