৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভোট দিয়ে মাথা নিচু যশের! আঙুলে ভোটের কালি নিয়ে ছবি পোস্ট একাধিক তারকার

প্রথম বার ভোটদানের অভিজ্ঞতা হয়ে বেজায় খুশি 'রানিমা'
Celebrity Vote Bengali News
ভোট দিয়ে মাথা নিচু যশের! আঙুলে ভোট কালি নিয়ে ছবি পোস্ট একাধিক তারকার Instagram @yashdasgupta, @rajchoco, @roy_ditipriya
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৮:৩৮

আসন্ন বিধানসভা নির্বাচনের আজ চতুর্থ দফার ভোট। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে, নরেন্দ্র মোদী লেখেন, "পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। আজকের ভোটদাতাদের কাছে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহবান জানাচ্ছি। তরুণ ও মহিলা ভোটারদেরও  বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি।" অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভোটদানের আহ্বান জানিয়ে লেখেন, "আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।"

আর সেই মতোনই ভোট দিয়েছেন অনেকেই, আর ভাইরাল সেই সকল ছবি। কেউ দিল জীবনের প্রথম ভোট তো কেউ আবার প্রার্থী হয়ে ভোট দান করলেন। এরকমই একাধিক তারকার ছবি আজ ভাইরাল নেট দুনিয়ায়। সদ্যই কলেজে ভর্তি হয়েছেন রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। প্রথম বার ভোটদানের অভিজ্ঞতা হয়ে বেজায় খুশি তিনি। সংবাদমাধ্যমের সাথে শেয়ার করলেন সেই ছবি -

Ditipriya Vote Bengali News
প্রথম বার ভোটদানের অভিজ্ঞতা হয়ে বেজায় খুশি দিতিপ্রিয়া instagram.com/roy_ditipriya

বেহালার পর্ণোশ্রীর এক্কেবারে ঘরের মেয়ে হিসেবে নিজেকে দাবি করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এই কেন্দ্রেই প্রার্থী তিনি। সকাল সকাল ভোট দিলেন নিজের মা'কে সঙ্গে নিয়ে। তিনিও শেয়ার করলেন ছবি-

চতুর্থ দফাতেই ভোট দিয়েছেন পরিচালক তথা ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী।

ভোটের কালি লাগানো আঙুলের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, "ভোট খুব জরুরি। এটা এমন একটা অহিংস হাতিয়ার যা সবচেয়ে শক্তিশালী যে কোনও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়। তাই আমাদের এটার সদ্বব্যবহার করা উচিত।"

অন্যদিকে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে আজ ভোট। কাজেই আজ যশের ভোট-পরীক্ষা। বিজেপি প্রার্থী এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট দিয়ে নিজের এলাকায় আসেন। 

ভোট দিলেন আসানসোল দক্ষিণের প্রার্থী সায়নী ঘোষ। মা-বাবার সাথেই ভোটদানের পর ছবি তুললেন তিনি।

ভোট দিলেন তৃণমূলে যোগদানকারী জনপ্রিয় অভিনেতা সৌরভ।

ভোটের কালি লাগিয়ে ছবি পোস্ট করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster