৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

আমি চাই, আমার সন্তান ভারতীয় সংস্কৃতির মর্ম বুঝুক; ইয়ামি গৌতম

আগত সন্তানের উদ্দেশ্যে কী বললেন ইয়ামি গৌতম?
Yami wedding Bengali News
বিয়ে করলেন ইয়ামি instagram.com/YamiGautam

খুব শীঘ্রই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam Dhar)। তাঁর সাম্প্রতিক ছবি 'আর্টিকল ৩৭০' (Article 370) মুক্তি পাওয়ার পর থেকেই, ইয়ামির আনন্দ যেন বহুগুণ বেড়ে গেছে। ছবির সাফল্যের সঙ্গে রয়েছে মাতৃত্ব অর্জনের আনন্দ। এক সাক্ষাৎকারে ইয়ামি তাঁর আগত সন্তানকে নিয়ে মনের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, "আমার এবং আমার স্বামী আদিত্যর ইচ্ছে, আমাদের সন্তান যেন ভারতীয় সংস্কৃতির মর্ম বোঝে, এবং পালন করে।"

ইয়ামি আদ্য প্রান্ত একজন সাংস্কৃতিক মানুষ। প্রায়শই সামাজিক মাধ্যমে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠতে দেখা যায়। সম্প্রতি সারা দেশ জুড়ে পালন করা হল দোল উৎসব। ইয়ামি জানিয়েছেন, ছোটবেলা থেকেই দোলের দিন প্রথমে তাঁরা আরাধ্য দেবতার উদ্দেশ্যে রঙ এবং ভোগ নিবেদন করে থাকেন, এবং তারপর সকল গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেন। তাঁদের আগত সন্তানও যেন এই সংস্কৃতিকে মান্যতা দেয়। শুধু ইয়ামি এবং আদিত্যর সন্তান নয়, আগামী প্রজন্ম যেন দেশের ঐতিহ্য রক্ষা করতে সবসময় এগিয়ে আসে।

নিজেদের দোল খেলার প্রসঙ্গে অভিনেত্রী জানান, ছোটবেলায় দোল খেলার আনন্দ ছিল এক আলাদা অনুভূতি। সকল বন্ধুরা অপেক্ষা করে থাকতেন এই দিনের জন্য। তখন না ছিল এখনকার মত আড়ম্বরতা, না বাজত গান। রঙ পেলেই শিশুরা মেতে উঠত খেলায়। এমনকী, সারা গায়ে তেল না মাখিয়ে অভিনেত্রীকে বাইরে বের করতেন না তাঁর মা। তবে দোল খেলে এসে বাড়িতে তৈরি গুজিয়ার স্বাদ যেন ছিল অমৃত! তার কাছে আচ্ছা আচ্ছা নাম করা খাবারের স্বাদও যেন ম্লান হয়ে যায়।

২০২১ সালে জুন মাসে, পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে গাঁটছড়া বাঁধেন 'ভিকি ডোনার' (Vicky Donor), 'সানাম রে' (Sanam Re) খ্যাত ইয়ামি গৌতম। 'উরি' (Uri: The Surgical Strike) ছবির সেটেই একে অপরের সঙ্গে মন দেওয়া নেওয়া করেন তাঁরা। মাস কয়েক আগে ইয়ামি জানান, তিনি সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাই ইয়ামি এবং আদিত্যর পরিবার জুড়ে যে এখন খুশির আবহ বিরাজ করছে, তা আর বলতে বাকি থাকে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster