৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

World Emoji Day : সকলকে কোন ইমোজি পাঠালেন সাংসদ অভিনেত্রী?

হাফ প্যান্ট, খোলা চুলে ভাইরাল অভিনেত্রীর আবেগঘন ছবি
Mimi Chakraborty Bengali News
facebook @itsmimichakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৯:০১

পরিচালক অরিন্দম শীলের পরবর্তী ছবি 'খেলা যখন'-এ ফের একবার বড় পর্দায় দেখা যাবে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakrabarty)-কে। দর্শকের জন্য আরও একবার থাকছে পুপে-গোরার দারুণ হাসি-মজার কেমিস্ট্রি। আগস্ট থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়, হর্ষ ছায়া, জুন মালিয়া, বরুণ চন্দ, অলকানন্দা রায়, অর্ণা মুখোপাধ্যায়, জয়দীপ কুন্ডু, অসীম রায় চৌধুরী এবং করণ হরিহরণকে।

তবে সমস্ত শ্যুট ও কাজের মাঝেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর তাই মিস করেন না এক মুহূর্তও। আজ ওয়ার্ল্ড ইমোজি ডে। তাই অনুরাগীদের শুভেচ্ছা জানাতে মোটেই ভোলেননি তিনি। ভিক্টোরিয়ার সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে হাতে ভালবাসার ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন নায়িকা। ছবির ক্যাপশনে লেখা, "ওয়ার্ল্ড ইমোজি ডে তে,যে ইমোজিটা আমি তোমাদের পাঠাতে চাই বন্ধুরা।" সঙ্গে ভালবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

কালো হাফ প্যান্ট, গোলাপি সোয়েট শার্ট, খোলা চুল আর নো মেক আপ লুকে বেজায় খুশি মিমি। তিন দিন আগেও এই একই পোশাকেই ময়দানের মাটিতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন মিমি। বলাবাহুল্য, ওই একই দিনের ছবিই ফের ইনস্টার পাতায় পোস্ট করলেন মিমি।

তবে তা যাই হোক, সকাল সকাল মিমি "ওয়ার্ল্ড ইমোজি ডে"এর এই মিষ্টি পোস্ট করতেই, সামাজিক মাধ্যমে তা নিমেষে ভাইরাল হয়ে যায়।এরপরেই ফের নেট মাধ্যমে আরেকটি ছবি পোস্ট করেছেন সাংসদ অভিনেত্রী।

প্রসঙ্গত, শীঘ্রই মিমিকে প্রথমবার জিৎ-এর সঙ্গে জুটিতে দেখা যাবে। তাঁদের আসন্ন ছবি নাম "বাজি"। সব ঠিক থাকলে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে এই ছবি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster