৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

হতে চান 'হামি 2'এর প্রিমিয়ারের সাক্ষী? চটপট বানিয়ে ফেলুন রিল, তাহলেই হবে কেল্লাফতে

ছেড়ে যাবে সব দুঃখ কষ্ট ফ্লু, কারন ২৩শে ডিসেম্বর আসছে 'হামি 2'
Haami 2 poster Bengali News
instagram.com/shibumukherjeeofficial

প্রায় চার বছর আগে, দুই খুদের টক-ঝাল-মিষ্টি বন্ধুত্বের ক্লাসরুমে উঁকি মেরেছিলেন দর্শক-মহল। ভুটু,চিনির আদুরে সম্পর্ক নিয়ে, উইন্ডোজ প্রোডাকশনের (Windows Production) প্রযোজনায় শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Roy) হাত ধরে, বড় পর্দা মেতে উঠেছিল 'হামি'তে (Haami) । চলতি বছর ডিসেম্বরে দর্শক আবার পেতে চলেছেন উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায়, এক নির্মল বন্ধুত্বের স্বাদ। 'হামি 2' (Haami 2) ছবির নাম হলেও, এটি আগের ছবির সিক্যুয়েল নয়। গল্প বেশ অনেকটাই ভিন্ন। এই ছবির প্রিমিয়ার আয়োজিত হবে শীঘ্রই। আপনিও কিন্তু হয়ে উঠতে পারেন 'হামি 2' সফরের সঙ্গী। তাই আর দেরি না করে চটপট সেরে ফেলুন একটি ছোট্ট কাজ।

'হামি 2' এর প্রিমিয়ারে যোগ দিতে গেলে আপনার প্রথমেই করনীয় হবে, এই ছবির মূল গানের (Title Track) সঙ্গে 'রিল' (Reel) বানানো। মোদ্দা কথা, 'হামি 2' এর মিষ্টি গানের সঙ্গে, আপনাকেও আপনার প্রিয় জনের সঙ্গে মেতে উঠতে হবে। সেই মুহুর্ত ভাগ করে নিতে হবে ছবির কলাকুশলীদের সঙ্গে। সামাজিক মাধ্যমে করতে হবে তাঁদেরকে 'ট্যাগ'(Tag)! সকলের মধ্যে আপনারটি সেরা হলে, ব্যাস! কেল্লাফতে! আপনিও হয়ে উঠবেন, সকল দুঃখ কষ্ট ফ্লু ভুলে, 'হামি 2' এর এক অন্যতম সহযাত্রী।

অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh) ইতিমধ্যে এই আবেদন করেছেন দর্শকদের উদ্দেশ্যে। আগামী ২৩ ডিসেম্বরের, ছোটদের 'বড়দিন' এর ঠিক প্রাক্কালেই মুক্তি পাবে ভেপু-চিনু এবং রুকসানার গল্প। সমাজের এক গুরুতর বিষয় আবর্তিত হয়েছে এই ছবিতে। বিস্ময়, কখনও সীমিত থাকে না। তা যুগের সঙ্গে সঞ্চারিত হতে থাকে পরবর্তীতে। কিন্তু পূর্বের জন সকলকে বিস্মিত করে যখন হারিয়ে যায়, তাঁর জায়গা যখন ভরে ওঠে নতুন কুঁড়িতে, তখন কি হয় আগের 'বিস্ময় বালক' এর? ঠিক এমনই এক ছবি অঙ্কন করেছেন পরিচালকদ্বয়। কিন্তু এই ছবিতে সকল প্রতিকূলতাকে ছাপিয়ে উঠবে, কেবল সেঞ্চুরীটা হামি!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster