২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

অপেক্ষার অবসান, মুক্তি পেল 'কিশমিশ' এর ট্রেলার

কতটা 'খেতে মিষ্টি' হল 'কিশমিশ'? কেমন সাড়া মিলল ট্রেলার লঞ্চে?
Dev Kishmish movie Bengali News
instagram.com/imdevadhikari
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০২২
শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ২১:৩১

অবশেষে প্রকাশ্য এল 'কিশমিশ' (Kishmish) এর ট্রেলার। বাঙালি এখন মজে আছেন ইউটিউবে সদ্য মুক্তি পাওয়া 'কিশমিশ' এর স্বাদ আস্বাদনে। ঘণ্টা খানেকের মধ্যেই তিন হাজারের বেশি 'দেব'দর্শনকারী সামিল হয়েছেন 'কিশমিশ' এর টানে।

সম্প্রতি 'কিশমিশ' এর ট্রেলার মুক্তির তারিখ নিয়ে, ছবির প্রযোজক তথা অভিনেতা দেব (Dev), পরিচালক রাহুল মুখার্জীর (Rahool Mukherjee) সঙ্গে 'সংঘাত' এ লিপ্ত হন। যদিও তার কোনো বাস্তব অস্তিত্ব নেই, পুরোটাই দর্শককে 'প্র্যাকটিক্যাল জোক' করে চমকে দেওয়ায় অভিপ্রায়, সঙ্গে ছবির প্রচারের কৌশল।

ছবিটির ট্রেলারের শুরু হয়েছে দেবের সংলাপ দিয়ে, 'ভালোবাসা শব্দটা ঠিক কিশমিশের মত, দেখতে খারাপ হলেও, খেতে মিষ্টি..' বোঝাই যাচ্ছে কাহিনীর ভিত দাঁড়িয়ে আছে এই বাক্যবন্ধের মধ্যেই। এখানে দেব, সদ্য কলেজের গণ্ডিতে প্রবেশ করা ছাত্রের চরিত্রে। যদিও তার এই অধ্যবসায়ের যাত্রা খুব একটা মসৃণ নয়, তা ট্রেলারেই বোধগম্য করা যাচ্ছে। বলা বাহুল্য, ছবিতে দেব ওজন কমিয়ে, একেবারে ফিরে গেছেন কুড়ির কোঠায়। মহিলামহল তো বটেই, রীতিমত পুরুষদের মধ্যেও 'কমপ্লেক্স' সৃষ্টি করবেন এই নায়ক।

এই প্রথম দেবের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অঞ্জনা বসু (Anjana Basu) কে, যথারীতি তিনি রাশভারী, স্নেহময়ী মায়ের চরিত্রকে উপস্থাপন করছেন। বাবার চরিত্রে আছেন খরাজ মুখার্জী ( Kharaj Mukherjee)। দেবের বিপরীতে আছেন, তাঁরই সঙ্গিনী, স্বয়ং রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এঁর আগেও তাঁদের জুটি রুপোলি ছোঁয়ায় আবদ্ধ হয়েছে, যথা 'ককপিট' (Cockpit) 'চ্যাম্প'(Champ), 'কবির'(Kabir) দ্বারা। গল্পটি যথারীতি শুরু হয় 'অপোজিট এট্রাক্স' (Opposite attracts) দিয়ে, রাগ-অনুরাগ-প্রেম-অভিযোগ একের পর এক ফুল দিয়ে গাঁথতে থাকে প্রেক্ষাপটের মালা। কাহিনীর ভেতরেও হয়তো কোনো উপকাহিনী চালক হবে গোটা ছবিটির। ট্রেলারে যা দেখে যথেষ্ট আশ্বাসযোগ্য লাগছে ছবিটিকে নিয়ে।

ছবিটির ট্রেলারে দেখা গেছে কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukhopadhdhay) এবং জুন মালিয়া (June Malia) কেও। হাইটেক অ্যানিমেশন (Hi-Tech Animation) দ্বারা নির্মিত কিছু দৃশ্যায়ন বেশ নজর কাড়ে দর্শকের। আপাতত ২৯ এপ্রিলের অপেক্ষা, 'কিশমিশ' এর স্বাদে বাঙালি কতটা মজতে পারেন, তার জন্য সবুর করা ছাড়া উপায় নেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena