১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

কৃষক সন্তানদের পড়াশোনার জন্য ১৬ কোটি টাকার স্কলারশিপ দেবেন বিবেক ওবেরয়

গ্রামের দুঃস্থ পরিবারের JEE ও NEET পরীক্ষার্থীদের উৎসাহ দেবে এই বৃত্তি
Vivek Oberoi Bengali News
বিবেক ওবেরয় ~ Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩১

দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারেও মেধা জন্ম নেয়, তাদের যাতে পড়াশোনায় দারিদ্র্য বাধা হয়ে না ওঠে, সেকথা মাথায় রেখেই দরিদ্র, মূলত কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য ১৬ কোটি টাকা স্কলারশিপ বা বৃত্তিদানের কর্মসূচি গ্রহণ করলেন বিবেক ওবেরয়। i-30 লার্নিং সেন্টারের সহায়তায় গ্রামের দুঃস্থ পরিবারের JEE ও NEET পরীক্ষার্থীদের উৎসাহ দেবে এই বৃত্তি।

আইএএনএসকে দেওয়া একটি বার্তায় অভিনেতা বলেন মেধা ও প্রতিভার জোরে শিক্ষায় উৎসাহী শিশুরা শুধু নিজের পরিবারের জন্য নয়, নিজের গ্রামকেও এগিয়ে নিয়ে যাবার কান্ডারী। আর্থিক অভাবে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনা, পড়তে পারে না ভালো কোচিং সেন্টারে। তিনি আরও বলেন,"তারা যে ভৌগোলিক পরিবেশ থেকে আসছে, শুধু তার অনগ্রসরতার কারণে তারা উপেক্ষিত হোক, এটা আমি চাইনা।তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি ও আমার দল একসাথে উদ্যোগ নিয়েছি।" বিগত ১৮ বছর ধরে ক্যান্সার রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করেন বিবেক। এবার পড়ুয়াদের পাশে থাকতে পেরে তিনি বলেন, "ওদের মুখের হাসি আর চোখের জ্যোতি আমায় চেতনা জাগায় ওদের জন্য কিছু করতে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster