১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বিরুষ্কা নাকি ঠিক করে ফেললেন তাদের কন্যার নাম, জানুন কার নামের সঙ্গে রাখা হলো মিল

শব্দের বুৎপত্তিগত অর্থ খুঁজে দেখা যাচ্ছে, বেশ ভাবনা চিন্তা করেই রাখা হতে চলেছে সেই নাম
virat anushka baby girl new born Bengali News
instagram @anushkasharma
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ৫:২১

সোমবার বিরাট এবং অনুষ্কার ঘর আলো করে এসেছে তাদের ছোট্ট কন্যা সন্তান। এখনো পর্যন্ত টুইটারে ট্রেন্ডিং চলছে #বিরুষকা এবং #বিরাট_কোহলি। আর বিরাটের মেয়েকে নিয়েও উন্মাদনা তুঙ্গে। আর হবে নাই বা কেনো, আফটার অল ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন এর মেয়ে বলে কথা। আবার তার মা হলেন বলি অভিনেত্রী। তাই বিরুষ্কার কন্যার প্রতিটি আপডেটের জন্য নেট দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষমান।

যদিও সব অপেক্ষার কিন্তু এখনই অবসান ঘটেনি। সবেমাত্র জন্ম হয়েছে ওই কন্যা সন্তানের। এবারে হবে তার কোষ্ঠী বিচার এবং নাম ঠিক করা। তবে সদ্যজাত এর শুধুমাত্র পায়ের ছবি দেখে কিন্তু ক্ষান্ত নয় নেট দুনিয়া। নিজেদের উদ্যোগে অনেকে আবার কোষ্ঠীবিচার অব্দি সেরে ফেলেছেন। কিন্তু নামকরণ তো সম্পূর্ণরূপে বাবা মায়ের অধিকার। তবে একটি সংবাদ সংস্থা জানিয়েছে, বিরাট এবং অনুষ্কা নাকি একটি নাম ইতিমধ্যেই শর্টলিস্ট করে ফেলেছেন। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিরাট এবং অনুষ্কা তাদের কন্যা সন্তানের নাম রাখতে চলেছেন অন্বি। অন্বি শব্দের অর্থ হলো অরন্যের দেবী। তিনি প্রকৃতিকে ভালোবাসেন।

শুধুমাত্র একে অপরকে ভালোবাসা নয় সবুজের প্রতিও বিরাট এবং অনুষ্কার একটি আলাদা টান আছে। আর এই নাম রাখার মধ্য দিয়েই সেই টান আরো একবার স্পষ্ট হলো। পাশাপাশি, ' কাপল গোলস ' কিন্তু ভালোভাবেই মেইনটেইন করলেন বিরুষ্কা জুটি। সৌরভ গঙ্গোপাধ্যায় ডোনা গঙ্গোপাধ্যায় এর মতই নিজেদের নামের প্রথম অক্ষর দিয়ে নাম রাখতে চলেছেন কন্যা সন্তানের। ইংরেজি ভাষায় লিখলে অন্বি কথাটি দাঁড়াচ্ছে ANVI ( আনভি)। অর্থাৎ অনুষ্কার ' আন ' এবং বিরাটের ' ভি '।যদিও এই খবরের সত্যতা সম্পর্কে এখনও আমরা কিছু জানতে পারিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster