১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন বলিউডের হ্যান্ডসম হাঙ্ক বরুণ ধাওয়ান, দেখে নিন তাদের বিয়ের সব ছবি ও ভিডিও

রবিবার আলিবাগ ম্যানশন হাউসে তারা দুজনে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সেরে ফেললেন।
varun dhawan and natasha wedding image Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১:১০

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবারে গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এবং তার দীর্ঘ সময়ের প্রেমিকা নাতাশা দালাল। স্বামী এবং স্ত্রী হিসেবে তারা সম্প্রতি শেয়ার করলেন তাদের প্রথম ছবি। পাশাপাশি তাদের এই মুহূর্তের কথা ভাগ করে নিলেন তার অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রামে বরুণ ধাওয়ান তার স্ত্রীর সাথে প্রথম ছবি শেয়ার করলেন। তলায় ক্যাপশন লিখলেন, "চিরজীবনের প্রেম এবারে আনুষ্ঠানিক পূর্ণতা পেল।"

varun dhawan and natasha wedding image 2 Bengali News
-

বরুণ এবং নাতাশা দুজনকেই তাদের বিয়ের পোশাকে লাগছিল অপূর্ব। বিয়ের দিন তারা দুজনে সেজে উঠেছিলেন রুপোলি রঙের ড্রেসে। বরুণের শেয়ার করা ছবিতে এই নবদম্পতিকে ছাড়াও আমরা দেখতে পেলাম বরুণের বাবা ডেভিড ধাওয়ান এবং মা লালিকে।

varun dhawan and natasha wedding image 3 Bengali News
সোশ্যাল মিডিয়ায় বরুন ধাওয়ান এর শেয়ার করা তাদের বিয়ের প্রথম ছবি। instagram

রবিবার আলিবাগ ম্যানশন হাউসে তারা দুজনে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সেরে ফেললেন। সেলিব্রিটি বিয়ে বলে কথা! তাই সিকিউরিটির বন্দোবস্ত ছিল জোরদার। এছাড়াও বিয়ের কোন ছবি বরুণের আগে কেউ শেয়ার করেন নি সোশ্যাল মিডিয়াতে।

varun dhawan and natasha wedding image 4 Bengali News
মেহেন্দির অনুষ্ঠানে বরুন ধাওয়ান তার বন্ধুদের সাথে। -

বরুণ ধাওয়ান নিজে প্রথম তার বিবাহের ছবি প্রকাশ্যে আনলেন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন চিত্র পরিচালক করণ জোহর, ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা এবং চিত্র পরিচালক কুনাল কোহলি। সূত্রের খবর অনুযায়ী রবিবার বিকেলের লগ্নে তারা ৪ হাত এক করেছেন।

উল্লেখ্য, জানুয়ারির প্রথম দিকে বরুণ ধাওয়ান নাতাশার সাথে তার বিবাহের ব্যাপারে খোলাখুলি আমাদের জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাদের বিবাহের সমস্ত পরিকল্পনা ছিল গত বছর। কিন্তু করোনাভাইরাস প্যানডেমিক চলার কারণে সেই বিয়ে সম্পন্ন হয়নি। তাই এবছর তারা গাঁটছড়া বাঁধতে চলেছেন।

varun dhawan and natasha wedding image 5 Bengali News
বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে প্রথম জনসমক্ষে বরুন ধাওয়ান ও নাতাশা দালাল। -
varun dhawan and natasha wedding image 6 Bengali News
সদ্য বিবাহিত জুটির সাথে, অলিবাগে বিয়ের অনুষ্ঠানের পর পার্টির ছবি। -

বরুণ এবং নাতাশা দুজনে বহুদিন ধরে ডেট করছেন। তারা কিশোর বয়স থেকেই একে অপরের ভালো বন্ধু ছিলেন। তার পরে কিছু বছর আগে বরুণ এবং নাতাশা তাদের সম্পর্কের কথা জানান। জানা যাচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি বরুণ এবং নাতাশার রিসেপশন পার্টি হতে চলেছে।

varun dhawan and natasha wedding image 7 Bengali News
-

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster