১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রতারণার অভিযোগে পুলিশে তলব ভাইজানকে

'Being Human' নিয়ে বিড়ম্বনায় সলমন খান, তাঁর বোন-সহ ৬ জন
Salman khan Bengali News
সলমন খান Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জুলাই ২০২১
শেষ আপডেট: ৯ জুলাই ২০২১ ১১:৪৪

এবার প্রতারণার অভিযোগ উঠল সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে। অভিনেতা সলমন খানের পাশাপাশি তাঁর আলভিরা সহ আরও ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে। চণ্ডীগড় থানার পুলিশ সূত্রে খবর, একজন স্থানীয় ব্যবসায়ীর রুজু করা মামলার প্রেক্ষিতে তাঁদের ১৩ জুলাইয়ের মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছে।

সূত্রের খবর, চণ্ডীগড়ের অরুণ গুপ্তা নামে একজন ব্যবসায়ী ভাইজান, আলভিরা সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই ব্যবসায়ীর অভিযোগ, গত ২০১৮ সালে 'বিইয়িং হিউম্যান জুয়েলারি' নামে একটি স্টোর খোলেন। যার পেছনে তিনি প্রায় ২-৩ কোটি টাকা খরচ করেন। সংস্থার তরফে শোরুমটির প্রমোশন এবং ক্রেতাদের জন্য বেশ কিছু প্রশিক্ষিত কর্মী দেওয়া হবে বলে জানানো হয়। শুধু তাই নয়, এই ব্যবসায়ী আরও দাবি করেছেন, এই শোরুমটিতে সলমন খান নিজে উপস্থিত থেকে প্রমোশন করবেন বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল। যদিও এই ব্যবসায়ীর দাবি, কোন সামগ্রী পৌঁছায়নি। এমনকী কোন কর্মী সরবরাহ করা হয়নি। পাশাপাশি সলমন খান কোন প্রমোশন করতে আসেননি। তাঁকে ঠকানো হয়েছে বলে খবর। তিনি বাধ্য হয়ে স্টোরটি বন্ধ করতে বাধ্য হয়েছেন।

ব্যবসায়ী অরুণ গুপ্তা অভিযোগ করেছেন, তিনি বারবার সংস্থার সঙ্গে যোগাযোগ করলেও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আগামী ১৩ জুলাই অভিযুক্তদের তলব করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভাইজান আসেন কীনা সেদিকে নজর থাকবে সকলের মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster