১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

২০২২ এ বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী মৌনি রায়, পাত্রকে চেনেন?

মৌনির তুতো ভাই বিদ্যুৎ রায় আজকে সংবাদমাধ্যমের কাছে মৌনি রায়ের বিবাহের খবর শেয়ার করলেন
Mouni Roy marry dubai based Suraj Nambiar Bengali News
মৌনি রায় - instagram @imouniroy
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১ অক্টোবর ২০২১ ২১:৩২

আর কিছুদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাঙালি বলিউড অভিনেত্রী মৌনি রায়। ২০২২ সালের জানুয়ারি মাস নাগাদ চার হাত এক হতে চলেছে মৌনি রায়ের। দুবাইয়ের বাসিন্দা সুরাজ নামবিয়ারের সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন মৌনি রায়। তার ভাই আজকে এই খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে দিলেন। শোনা যাচ্ছে, দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরাজ নামবিয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মৌনি রায়। লকডাউনে দিদি-জামাইবাবু এবং তাদের পরিবারের সঙ্গে যখন তিনি দুবাইয়ে ছিলেন সেই সময় সূরজের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী মৌনি রায়।

কয়েকদিন আগেই মৌনি রায়ের প্রিয় বান্ধবী মন্দিরা বেদির বাড়িতে বসে সুরজের মা-বাবার সঙ্গে পাকা কথা বলে নিয়েছিলেন মৌনির মা। যদিও সোশ্যাল মিডিয়ার কাছে এখনো পর্যন্ত সুরজ কিন্তু মৌনির শুধুমাত্র বন্ধু। তবে মাসখানেক আগে সোশ্যাল মিডিয়াতে নিজের সম্পর্কের ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। মাস কয়েক আগে সুরাজের বাবা-মাকে মম ও ড্যাড বলেও সম্বোধন করেন অভিনেত্রী মৌনি রায়। আজকে এই বিয়ের খবর সম্পর্কে মৌনি রায়ের তুতো ভাই বিদ্যুৎ রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২২ সালের জানুয়ারি মাস নাগাদ দুবাইয়ে অথবা ইতালিতে বিয়ে করতে চলেছেন মৌনি রায় এবং সুরাজ।

সুরাজের আদি বাড়ি ব্যাঙ্গালোরে। জানা যাচ্ছে, এই বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন দুই পরিবারের নিকট আত্মীয় এবং অত্যন্ত ঘনিষ্ঠরা। করোনা আবহ এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে কাটেনি। এই কারণেই খুব ছোট করে একটি অনুষ্ঠান করতে চলেছেন মৌনি রায় এবং সুরাজ। পরবর্তীকালে ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আলাদা করে একটি পার্টি করতে চলেছে তারা দুজনে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster