৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

ত্রিকোণ প্রেম থাকলেও, প্রাধান্য পেল বাবা ছেলের সম্পর্ক! মুক্তি পেল 'প্রজাপতি'র ট্রেলার

আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে, মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত 'প্রজাপতি'

ছেলে পেশায় 'ওয়েডিং প্ল্যানার'। কিন্তু তাঁর কাছে বিয়ে 'ভেন্টিলেশন'সম! এদিকে একাকী পৌঁঢ় বাবা ছেলের জন্য খুঁজে চলেছেন বিবাহযোগ্যা পাত্রী। কিন্তু ছেলে নারাজ! তাঁর কাছে বাবাই সব! কিন্তু বাবা যে 'প্র্যাক্টিকাল'! তিনি জানেন, তাঁর অনুপস্থিতিতে ছেলেরও ভরসার কাঁধ হিসেবে একজন 'কাছের মানুষ' প্রয়োজন। তাই তিনি উঠে পড়ে লেগেছেন ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে। এমনই এক ছবি ফুটে উঠেছে অভিজিৎ সেন (Avijit Sen) পরিচালিত 'প্রজাপতি' (Projapati) ছবিতে। বাবা এবং ছেলের ভূমিকায় অভিনয় করেছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev)।

২০১৫ এ মিঠুন চক্রবর্তী এবং দেবকে জুটি বাঁধতে দেখা যায় 'হিরোগিরি' (Herogiri) ছবিতে। সেখানেও তাঁরা বাবা ছেলের চরিত্রেই অভিনয় করেন। সদ্য মুক্তিপ্রাপ্ত 'প্রজাপতি'র ট্রেলারে দেখা যাচ্ছে, মিঠুন এক বিপত্নীক পৌঁঢ়, যিনি একা হাতেই সংসারের হাল ধরেছেন। তাঁর চরিত্রের নাম গৌড়। তাঁরই একমাত্র ছেলের পেশা অন্যের বিবাহের রূপদান করা। এদিকে তিনি নিজে বিয়ে-বিমুখ! কিন্তু তাঁর বাবা জানেন, কালের নিয়মে তিনি যখন শারীরিক ভাবে আর ছেলের সঙ্গে থাকবেন না, তখন ছেলের জীবন সঙ্গী হিসেবে কাউকে প্রয়োজন হবেই। সেই জন্যই তিনি মরিয়া ছেলের বউ খুঁজতে!

ঘটনাক্রমে তাঁর সঙ্গে দেখা হয়, তাঁর যৌবনের বান্ধবী কুসুমের। কুসুমের মেয়ে জয়শ্রীকে পুত্রবধূ করবেন বলে ঠিক করেন গৌড়। কিন্তু এদিকে তাঁর ছেলে জানান, তাঁর নাকি এক বান্ধবীও রয়েছেন। জয়শ্রীকে প্রাথমিক ভাবে পছন্দ হলেও ছেলের বান্ধবীর সঙ্গেও আলাপচারিতা করেন গৌড়বাবু। কিন্তু শেষ পর্যন্ত কে হবেন তাঁর পুত্রবধূ, ত্রিকোণ সম্পর্ক নিয়ে আবর্তিত এই ছবির পরিণতিই বা কি হবে, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

কুসুমের চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর (Mamata Shankar)। মিঠুন-মমতা জুটি, 'মৃগয়'র দীর্ঘ ৪৬ বছর পর একসঙ্গে ধরা দেবেন এই ছবিতে। তাঁদের যুগলবন্দী দেখার জন্য দর্শক বেশ উৎসুক। এছাড়া 'জয়শ্রী' চরিত্রে রয়েছেন কৌশানি মুখার্জী (Koushani Mukherjee)। দেবের বান্ধবী 'মালা'র চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya)। অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya), খরাজ মুখার্জী (Kharaj Mukherjee), কনিনিকা ব্যানার্জীকেও ( Koneenica Banerjee) দেখা যাবে গুরুত্বপূর্ন চরিত্রে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss