১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

বাবা ছেলের আদুরে গান, 'তুমি আমার হিরো' মুক্তি পেতে চলেছে শীঘ্রই

মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত 'প্রজাপতি' ছবির প্রথম গান মুক্তির অপেক্ষায়
Dev mithun Bengali News
instagram.com/aroyfloyd
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ৬ ডিসেম্বর ২০২২ ৬:৪৬

শিশুরা যতই পিতৃক্রোড়ে সুন্দর লাগুক না কেন, সন্তান বড় হওয়ার সঙ্গে তাঁরাই কিন্তু অভিভাবক হয়ে ওঠে। মা বাবার সকল অনিয়মের হিসেব রাখে তাঁরা। যে হাত একদিন তাঁদের আশ্রয় দিয়েছে, সেই হাতই বার্ধক্যে সন্তানরা শক্ত করে ধরে রাখে। এমনটা ফুটে উঠেছে অভিজিৎ সেন (Avijit Sen) পরিচালিত 'প্রজাপতি' (Projapati) ছবিতে। এই ছবিতে বাবা এবং ছেলের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev Adhikari) । তাঁদেরই নানারকম মিষ্টিমধুর মুহুর্ত পরিচালক অঙ্কন করেছেন রুপোলি পর্দায়। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবির গান 'তুমি আমার হিরো' (Tumi Amar Hero)।

আমাদের জীবনে, আমাদের সবচেয়ে প্রিয় 'সুপারহিরো' কিন্তু নিঃসন্দেহে আমাদের বাবা। এই ছবিতেও সেই আবেগের ব্যতিক্রম হয়নি। গানটির নাম 'তুমি আমার হিরো' দেখেই অনুমান করা যাচ্ছে, এখানে বাবার প্রতি ছেলের মনোভাব আবর্তিত হয়েছে। গানের প্রথম ঝলকে দেখা যাচ্ছে, সময়ের ঘড়ি উল্টেছে! বাবাই যেন এখন শিশু, এবং ছেলেই যেন তাঁর অভিভাবক। এই মিষ্টি সম্পর্কে যেমন রয়েছে স্নেহ, ভরসা, আগলে রাখা, ঠিক তেমনই রয়েছে শাসন। দেবের চরিত্রটি যেন এখন মিঠুনের চরিত্রের অভিভাবক। তাই মিঠুন ছেলের আড়ালে ধূমপান করলেও, ছেলের উপস্থিতিতে ভিরমি খেয়ে যান। ফলে বয়সের বার্ধক্যে, সন্তান এবং অভিভাবকের সমীকরণও পরিবর্তিত হয়, অর্থাৎ তাঁরা একে অপরের স্থান পরিবর্তন করে নেয়!

আবার বাবারও ছেলের সঙ্গে, ছেলের মত করেই জীবনের প্রতি মুহুর্ত বাঁচার জীবনীশক্তি প্রকট হয়ে ওঠে। তাই শারীরিক যন্ত্রণা বাধ সাধলেও তাঁরা নিজেরাই নিজেদের ছন্দে একসঙ্গে কোমর দুলিয়ে ওঠেন। অনুপম রায়ের (Anupam Roy) কণ্ঠে এই গানটি আরও বেশি 'এনার্জেটিক' হয়ে উঠেছে। পরিচালক একেবারে ঘরোয়া একটি প্রেক্ষাপট, অতি যত্নের সঙ্গে, আবেগের সঙ্গে পরিবেশন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর বড় পর্দায় আসতে চলেছে 'প্রজাপতি'। এই ছবিতে মমতা শঙ্কর (Mamata Shankar), কৌশানী মুখার্জী (Koushani Mukherjee), শ্বেতা ভট্টাচার্যসহ (Sweta Bhattacharya) অনেক পরিচিত মুখকে দেখা যাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster