২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

মিষ্টি 'চুরি' করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন 'বুম্বাদা', কি হল তারপর?

তাঁর জীবনের অন্যতম জনপ্রিয় সংলাপকে বিভিন্ন ভঙ্গিতে বলে ট্রেন্ডে মাতলেন টলি সম্রাট প্রসেনজিৎ চ্যাটার্জী
Prosenjit Chatterjee single Bengali News
instagram.com/prosenstar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৪:০৭

১৯৯২ সালের 'আপন পর' (Apan Par) ছবিতে তাঁর বিখ্যাত সংলাপ ছিল, 'আমি চুরি করিনি'। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সংলাপটি। অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) হলেন এই সংলাপের আধার। এই একটি সংলাপই তাঁর বচন ভঙ্গির জন্য মানুষের বিনোদনের কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু এবার টলি সম্রাটকে দেখা গেল, তাঁর সেই বিখ্যাত সংলাপ নিয়েই বিভিন্ন ভঙ্গিতে 'এক্সপেরিমেন্ট' করতে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন 'বুম্বাদা'। দেখা যাচ্ছে, 'ফিটনেস কিং' হলেও, আর পাঁচজন বাঙালির মত মিষ্টি খাওয়ায় ইচ্ছেকে তিনি দমন করতে পারছেন না। ফ্রিজ খুলে যেই মিষ্টির স্বাদ নিতে গেছেন, তক্ষুনি ক্যামেরার সামনে তিনি 'ধরা' পড়েছেন। এমন সুযোগ কাজে লাগিয়েই তিনি বলতে শুরু করেন তাঁর সেই জনপ্রিয় সংলাপ, 'বিশ্বাস করো মা, আমি চুরি করিনি!' আসলে পুরো ব্যাপারটাই ঘটেছে মজার ছলে। অভিনেতা নিজেও জানেন, তাঁর এই সংলাপ দর্শককে মন ছোঁয়ার চেয়ে বেশি বিনোদন দিয়েছে। তাই সেই সংলাপকে কেন্দ্র করেই তিনি শুরু করলেন নতুন ট্রেন্ড।

ভিডিওতে দেখা যাচ্ছে, এই একই সংলাপ বিভিন্ন ভঙ্গিতে বলে যাচ্ছেন অভিনেতা। কখনও দুঃখে, কখনও অভিমানে, কখনও খুব 'ক্যাজুয়াল' ভাবে, আবার কখনও বা দাপট কিংবা আত্মবিশ্বাসের সঙ্গে। তাঁর অনুগামীরা যে ভীষণ মজা পেয়েছেন তাঁর এই 'স্পোর্টিং' মনোভাবে, সে কথা বলতে বাকি রাখে না। ভিডিও পোস্টের সঙ্গে অভিনেতাও চেয়েছেন, তাঁর ভক্তেরাও যেন নিজেদের 'ভার্সন' গুলি ভিডিও করে, তাঁকে ট্যাগ করে পোস্ট করেন।

প্রসেনজিৎ চ্যাটার্জী প্রায়শই ট্রোলের শিকার হন। এর আগেও একবার অনলাইন ফুড ডেলিভারি নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় তাঁকে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। কারণ খাবার আসতে দেরি করায় তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করেন। তখনও তিনি তাঁর এই বিদ্রুপের 'জবাব' এক বিজ্ঞাপনে মজার ছলেই দেন। এবারেও তাঁর বহু চর্চিত সংলাপ নিয়ে তিনি যথার্থ ভাবেই নিজের মুক্তমনা মনোভাব প্রকাশ করলেন, এবং এও দেখিয়ে দিলেন যে জীবনকে গাম্ভীর্যের সঙ্গে না চালনা করে মজার ছলেই উপভোগ করে যেতে হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena