১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

করোনার কবলে টলিউড পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, রয়েছেন হোম আইসোলেশনে

কৌশিক গঙ্গোপাধ্যায় বোলপুরে "কবাডি কবাডি" সিনেমার শুটিং করছিলেন
kausik ganguly Bengali News
কৌশিক গাঙ্গুলি twitter.com/KGunedited
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৫:৩০

করোনা ভাইরাসের (Corona Virus) দ্বিতীয় আঘাতে রীতিমতো নাজেহাল গোটা ভারতবাসী। দেশের সমস্ত স্তরের মানুষের মধ্যে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ছে। বেশ কিছুদিন ধরে টলিউডে (Tollywood) থাবা বসিয়েছে এই করোনা। সম্প্রতি জনপ্রিয় টলিউড পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারের সাথে বোলপুরে "কবাডি কবাডি" সিনেমার শুটিং করছেন। কিছুদিন আগে সোহিনীর জ্বর হলেও তিনি বর্তমানে সুস্থ আছেন। তবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী খাবারের স্বাদ পাচ্ছেন না। তিনি বর্তমানে করোনা রিপোর্ট আসার অপেক্ষায় প্রহর গুনছেন।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের করোনা হওয়ার কথা তারই ছেলে উজান গঙ্গোপাধ্যায় প্রথম জানায়। তিনি আজ বলেছেন, "কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই কারণে তার করোনা পরীক্ষা করা হয়। আজ বুধবার রিপোর্ট হাতে পেলে জানা যায় তিনি কোভিড পজেটিভ। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।" প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে একাধিক টলিউড তারকা করোনা শিকার হন। ইতিমধ্যেই করোনা পজিটিভ হয়েছেন অভিনেতা জিৎ, অভিনেত্রী শুভশ্রী ও চৈতি ঘোষাল। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী অনামিকা সাহা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster