১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বছরের শুরু 'দারুন' উপভোগ করছেন অনুপম রায়, সাক্ষী হন আপনিও

অশোকনগরের অনুষ্ঠানের পর আবেগঘন পোস্ট অনুপমের
Anupam Roy single Bengali News
facebook.com/anupamroyofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩
শেষ আপডেট: ৮ জানুয়ারি ২০২৩ ১০:৪৯

তাঁর কণ্ঠের সঙ্গে, বাংলা সিনেমাও (Tollywood Movie) যেন নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছিল। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত, সৃজিত মুখার্জীর (Srijit Mukherji) পরিচালনায় 'অটোগ্রাফ' (Autograph) ছবিতে অনুপম রায়ের (Anupam Roy) গান, এক অন্য মাত্রা এনে দেয় ছবিটিকে। 'অফিসিয়ালি' অনুপম তখনই জনপ্রিয় হয়ে ওঠেন। সারেগামার সাত সুরের মতই প্রতি বছর চড়াইয়ে উঠতে থাকে অনুপমের কেরিয়ারের গ্রাফ। এই বছরও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি তিনি অশোকনগরে গানের অনুষ্ঠান করতে গিয়ে, এক আবেগঘন পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। গায়কের গানের সঙ্গে, তাঁর ব্যবহারেও নতুন করে ফের মুগ্ধ হয়েছেন অনুগামীরা।

২০২২ এর শেষ যথাযথভাবেই 'দারুন' কেটেছিল অনুপমের। প্রসঙ্গত, তাঁর একটি গান রয়েছে 'দারুন' (Darun) নামের। প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করতে বন্ধুদের সঙ্গে পাড়ি দিয়েছিলেন কাতার। দলের জয় দেখে স্বভাবতই খুশি হন 'বোবা টানেল' (Boba Tunnel) এর গায়ক। আবার এই বছরের শুরুতেই পেয়েছেন পুরস্কার। সারেগামা বাংলা (Saregama Bengali) সঙ্গীত সংস্থার থেকে তিনি সম্মানিত হয়েছেন। সঙ্গে পেয়েছেন অগণিত শ্রোতার ভালোবাসা। দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে তিনি এক সঙ্গীতানুষ্ঠানে যান। স্বাভাবিকভাবেই তাঁর গান শোনার জন্য উপচে পড়ে শ্রোতার ভিড়। দুই তরফের এই ভাব বিনিময়ে যারপরনাই শিল্পী হিসেবে আপ্লুত হয়েছেন অনুপম। তাই সামাজিক মাধ্যমে (Social Media) অনুগামীদের সঙ্গে অশোকনগরের মুহুর্ত ভাগ করে নেওয়ার সঙ্গে, নিজের ভালো লাগার অনুভবও ভাগ করে নিলেন।

'এক বুক ভালোবাসা' জানিয়ে, আবার দেখা হওয়ার আশ্বাস দিয়েছেন প্রিয় অশোকনগরকে। আর তাতেই মুগ্ধ হয়েছেন তাঁর অনুগামীরা। অশোকনগরের শ্রোতারাও কমেন্ট করে জানিয়েছেন, অনুপমের গানের মতই তাঁর ব্যবহারও সুন্দর। এত জমাটি এক সন্ধ্যে অশোকনগরকে উপহার দেওয়ার জন্য, তাঁরাও কৃতজ্ঞ গায়কের কাছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster