২ নভেম্বর, ২০২৬
বিনোদন

গীতশ্রী এবং সৃজলার আদুরে মুহূর্তের সাক্ষী হল নেট-দুনিয়া

ঠিক যেন মনের ইচ্ছে পূরণ করতেই, নেমে এসেছেন তাঁরা একে অপরের জীবনে
Pihu roosha Bengali News
instagram.com/geet_roy
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২২ ১০:১৫

তাঁদের সম্পর্কের সূত্রপাত স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক (Bengali Serial) 'মন ফাগুন' (Mon Phagun) দিয়ে। পর্দার দিদি বোন থেকে, তাঁরা যে কখন বাস্তবেও এমন আদুরে সম্পর্কে আবদ্ধ হয়েছেন, নিজেরাও টের পাননি। অভিনেত্রী (Tollywood Actress) গীতশ্রী রায়ের (Geetashree Roy) টলিউডের মাটিতে যথেষ্ট একটি শক্তিশালী জমি দখল করা আছে, অপরদিকে সৃজলা গুহের (Srijla Guha) আত্মপ্রকাশ 'মন ফাগুন' দিয়ে। নবাগতা এই নায়িকাকে গীতশ্রী নিজের বোনের মতই বাস্তবে কাছে টেনে নিয়েছেন। প্রায়শই তাঁদের দুষ্টু মিষ্টি মুহূর্তে মজে ওঠেন নেটিজেনরা। এবারেও হল না তার অন্যথা। তাঁদের দুজনের একটি আদরে ধরা পড়ার মুহূর্তকে, রিল (Reel) হিসেবে শেয়ার করলেন ইনস্টাগ্রামে (Instagram)।

কে বলেছে, রুপোলি পর্দা অসহিষ্ণু? এখানে 'বন্ধু' হয় না? 'মন ফাগুন' খ্যাত দুই চরিত্র, রুশা এবং পিহু কিন্তু বাস্তবে দেখিয়ে দিয়েছেন, মনের মিল থাকলেই বন্ধু হওয়া যায়। তাঁরা প্রমাণও করেছেন। বরাবরই তাঁরা সামাজিক মাধ্যমে (Social Media) নানারকম আদুরে মুহূর্তে ধরা দেন অনুগামীদের মধ্যে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ঠিক যেন একে অপরের মনের ইচ্ছে পূরণের জন্যই তাঁদের মিলিয়েছেন সর্বশক্তিমান। প্রসঙ্গত, সৃজলার জীবনে ইতিমধ্যে নানা চড়াই উৎরাই গেছে। গীতশ্রী তাঁকে সবসময় ছোট বোনের মতই আগলে রেখে গেছেন। আর ফলেই তাঁদের একে অপরের প্রতি পারস্পরিকতা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।

পর্দায় তৈরি হওয়া সম্পর্কের মেয়াদ যে পর্দার বাইরেও স্থায়ী হয়, সে কথা প্রমাণ করেছেন এই যুগল। সম্প্রতি সপ্তাহ কয়েক আগে শেষ হয়েছে 'মন ফাগুন'। কিন্তু গীতশ্রী-সৃজলার সম্পর্কও কোনও অংশে ম্লান তো হয়েইনি, উপরন্তু সময়ের নিয়মে আরও আত্মিক হচ্ছেন তাঁরা। ইনস্টাগ্রামে প্রকাশ করা তাঁদের আদুরে মুহূর্তের সাক্ষী হতে পেরে অনুগামীরাও উচ্ছ্বসিত। একজন জানিয়েছেন, 'তোমাদের দুজনকে একসঙ্গে দেখলে খুব খুব ভালো লাগে', আবার জনৈক অনুগামী তাঁদের বন্ধুত্বকে 'দৃষ্টান্ত' (Iconic) হিসেবেও বিবেচ্য করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured