১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

সাউথ আসাম ফিল্ম ফেস্টভ্যালে মনোনীত হয়েছে শ্রীলেখা মিত্রের 'এবং ছাদ', উচ্ছ্বসিত অভিনেত্রী

অভিনেত্রী হিসেবেই নয়, পরিচালক হিসেবেও জাত চিনিয়েছেন শ্রীলেখা মিত্র
Sreelekha Mitra award Bengali News
facebook.com/sreelekha.mitra.7

শৈশবের টলমল পায়ে পুতুল খেলার সাক্ষী হওয়া থেকে শুরু করে, যৌবনে প্রথম প্রেমে পড়ার শিহরণ, অথবা মধ্যবয়সে দমবন্ধ সাংসারিক জীবনের এক টুকরো খোলা হাওয়া থেকে বার্ধক্যে স্মৃতিচারণ, ছাদ আমাদের জীবনের এক নিবিড় দোসর। এমনই এক চিত্র অঙ্কন করেছিলেন অভিনেত্রী (Tollywood Actress), তথা পরিচালক শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তাঁর স্বল্প দৈর্ঘ্যের ছবি 'এবং ছাদ' (Ebong Chaad) এ। সম্প্রতি ছবিটি সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালে (South Assam Film Festival) মনোনীত হয়েছে। ছবির স্ক্রিনিংয়ে স্বয়ং অভিনেত্রী উপস্থিত হয়েছেন শিলচরের বঙ্গভবনে। সেখান থেকেই উচ্ছ্বসিত অভিনেত্রী বিভিন্ন মুহূর্তের সাক্ষী করলেন তাঁর অনুগামীদের।

গত বছর থেকেই 'এবং ছাদ' প্রদর্শিত হচ্ছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। ২০২২ সালে এপ্রিলে আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসবে (KIFF) স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছিল এই ছবি। এছাড়াও সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও (South Asian Short Film Festival) মন জিতে নিয়েছিল শ্রীলেখা মিত্রর 'এবং ছাদ'। সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালেও যে নানা গণ্যমান্য পরিচালকদের ছবির সঙ্গে, শ্রীলেখার পরিচালক হয়ে ওঠার এই প্রথম পদক্ষেপের সাক্ষী দর্শক হবেন, সেই নিয়ে অভিনেত্রীর উন্মাদনাও বেশ তুঙ্গে।

স্পষ্টবাদী ব্যাক্তিত্বের জন্য সামাজিক মাধ্যমে (Social Media), নেটিজেনরা প্রায়ই কাঠগড়ায় দাঁড় করান শ্রীলেখাকে। কিন্তু শ্রীলেখা সে সব কথার গুরুত্ব না দিয়ে নিজের মত কাজ করে যাওয়াতেই বিশ্বাসী। আর সেখানেই হয় তাঁর জয়। অভিনয় ছাড়াও পরিচালক হিসেবেও তিনি তৈরি করলেন নিজের শক্ত জমি। যদিও ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চান দর্শককে, এমনটাই ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster