১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভাগ্যের পরিহাস! নিজের জন্মদিনে করতে হল মায়ের শ্রাদ্ধকর্ম

তোমার সকল অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ন করার প্রতিজ্ঞা করলাম : সায়নী ঘোষ
Saayoni mom Bengali News
instagram.com/sayanigh
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ২০:৩৫

চলতি বছরের ১৫ জানুয়ারিতেই মাতৃহারা হয়েছেন তৃণমূলের যুব সভানেত্রী তথা টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। পৌষ সংক্রান্তির দিন বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনেত্রীর মায়ের। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা সুদীপা ঘোষ। রাতে শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে ভর্তি করানো হয়, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেখানেই সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত সায়নী। মা হারানোর পরের দিনই নিজের কষ্টের কথা তুলে ধরেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। পোস্টে দেখা যায়, মায়ের কোলে শুয়ে সায়নী। পুরনো সেই ছবি শেয়ার করে সায়নী লিখেছেন, "আর কি কখনও কবে, এমন সন্ধ্যা হবে? জনমের মতো হায়, হয়ে গেল হারা"।

গতকাল ছিল অভিনেত্রীর জন্মদিন, তবে এবছর কোনো আনন্দ-উল্লাস নেই। বরং ভাগ্যের এমন পরিহাস যে, এমন দিনেই তাঁকে করতে হল মায়ের শ্রাদ্ধকর্ম।

ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "মা, আজ থেকে বত্রিশ বছর আগে ঠিক এই দিনে তুমি আমাকে ভূলোকের আলো দেখিয়েছিলে, বত্রিশ বছর পর আজ ঠিক একই দিনে তোমাকে আমি ব্রহ্মলোকের আলোকপথে এগিয়ে দিলাম। তোমার অসীম জ্ঞান, বুদ্ধিমত্তা, সকল জীবের প্রতি পরম স্নেহ, পরোপকারী মন, সরল স্বভাব, অতি সাধারণ জীবনযাপন, পরিবার পরিজনের প্রতি দায়িত্ববোধ, নিরলস কর্ম ও সংসার সাধনা, অপরিসীম সহ্যশক্তি, প্রাণ খুলে হাসার ক্ষমতা, আনন্দে থাকা ও আনন্দে রাখার ক্ষমতা আমাকে মন্ত্রমুগ্ধ করেছে বার বার।

বছরের পর বছর শত মানসিক ও শারীরিক কষ্টকে উপেক্ষা করে হাসি মুখে লড়াই করে চলা, সত্যি এক সাধারণ মেয়ের অসাধারণ মা তুমি। গুরু বলেছেন, তুমি উত্তরায়ণের মুহুর্তে যাত্রা করেছো। একমাত্র খুব উচ্চমানের মানুষরাই এমন দিনে দেহ রাখার ভাগ্য পায়। তোমার আত্মা আলোক পথে চলে গেছে । সমস্ত কর্মের অবসান হয়েছে।

পরম করুণাময় ঈশ্বরের চরণযুগলে শান্তিতে তোমার স্থান হোক, এই প্রার্থনা দিয়েই জন্ম মৃত্যুর এই বৃত্ত আজ সম্পূর্ণ করলাম॥ তোমার সকল শক্তিকে নিজের ভিতর ধারন করলাম, তোমার সকল অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ন করার প্রতিজ্ঞা করলাম। শুভ যাত্রা মা, শুভ জন্মদিন মিস ঘোষ। পূর্ণ মুক্তি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster