৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

সম্পন্ন হল 'বিনোদিনী'র শুটিং! সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট রুক্মিণীর

এই প্রথম 'পিরিয়ডিক ড্রামা' এ নামভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র
Dev Rukmini Bengali News
instagram.com/rukminimaitra
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৭:৫৪

নাট্য জগতে তাঁর অবদান যেমন অতুলনীয়, তেমনই তাঁকে নিয়ে চর্চারও যেন বিরাম নেই। চিরকাল তিনি আলোচনার শীর্ষে থাকতেন। তাই তাঁর জীবনকে রুপোলি ক্যানভাসে ফোটাতে উদ্যত হতে চান যেকোনও পরিচালক। তিনি, নটি বিনোদিনী। পরিচালক রাম কমল মুখার্জী (Ram Kamal Mukherjee) এই চর্চিত নটির জীবনী নিয়ে আসছেন বড় পর্দায়। ছবির নাম 'বিনোদিনী' (Binodiini)। নাম ভূমিকায় রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। একেবারে চেনা ছকের বাইরে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এটি যে হুবহু নটি বিনোদিনীর জীবন তুলে ধরা হয়েছে, তা কিন্তু নয়। বরং তাঁর মঞ্চে আগমন, সেখান থেকে নিজেকে সরিয়ে আনা, জীবনের নানা চড়াই উৎরাইয়ের নির্যাস নিয়েই বুনন করেছেন ছবির গল্প। বেশিরভাগটাই লেখকের কল্পনাপ্রসূত। সম্প্রতি সম্পন্ন হল এই ছবির নির্মাণ পর্ব।

পরিচালক রুক্মিণীর প্রসঙ্গেও প্রশংসায় পঞ্চমুখ। এই ছবির কাজ অতিমারীর আগে শুরু হয়েছিল। অতিমারীতে কাজ স্থগিত থাকলেও রুক্মিণী কিন্তু 'বিনোদিনী' হয়ে ওঠার প্রচেষ্টায় কোনও কমতি রাখেননি। বই পড়া থেকে তখনকার নটিদের শরীরী ভাষা, শাস্ত্রীয় নৃত্য, সবকিছুকেই তিনি রপ্ত করেছেন। সবচেয়ে বড় কথা, খুব সম্প্রতিই এই ছবির পরিচালক বাদে প্রায় অধিকাংশ কলা কুশলী ধুম জ্বরে আক্রান্ত হন। স্বয়ং রুক্মিণীর উঠেছিল ১০৩ জ্বর। ফলে ছবি নির্মাণের কাজ সাময়িক ভাবে স্থগিত হয়।

সদ্য সম্পন্ন হল 'বিনোদিনী'র প্রস্তুতি পর্ব। সামাজিক মাধ্যমে (Social Media) আবেগঘন স্মৃতি চারণ করলেন খোদ রুক্মিণী। এই ছবিতে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, নারীরা ইস্পাতের চেয়েও শক্তিশালী, হীরের চেয়েও উজ্জ্বল, এমনকী মহাসমুদ্রের মত গভীর তাঁদের হৃদয়। তিনি যদি এমন এক উপস্থাপনার সাক্ষী না হতেন, তাহলে জীবনে অনেক কিছু না পাওয়া থেকে যেত তাঁর। বিভিন্ন প্রতিকূলতা দিয়ে তাঁর এই সফর সম্পন্ন হলেও, এটিই তাঁর অভিনয় জীবনের একটি বিশেষ কাজের নিদর্শন হয়ে থাকবে। তাঁর কথায়, 'বিনোদিনী' কোনও নির্দিষ্ট একজন নারীর জীবনের প্রতিফলনই নয়, বিনোদিনী আমরা সবাই! 'দেব এন্টারটেইমেন্ট ভেঞ্চর্স' (Dev Entertainment Ventures) নিবেদিত এই ছবি শীঘ্রই আসবে বড় পর্দায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster