১ নভেম্বর, ২০২৬
বিনোদন

সমুদ্র থেকে পাহাড়, ভরপুর ছুটির আমেজ উপভোগ করছেন অভিনেত্রী রুকমা রায়

অভিনেত্রীকে ছোট পর্দায় তাড়াতাড়ি ফিরে আসার অনুনয় অনুগামীদের
Rooqma Roy bengali Bengali News
instagram.com/rayrooqma
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৮

তিনি প্রথম বাঙালি ঘরের অন্দরমহলে প্রবেশ করেন 'কিরণমালা' (Kiranmala) রূপে। তাঁর অভিনয় দক্ষতা কম সময়েই তাঁকে আপামর দর্শকের মধ্যমণি করে তোলে। প্রাণোচ্ছল, গুণী অভিনেত্রী (Tollywood Actress) রুকমা রায় (Rooqma Ray), বাংলার টেলি দুনিয়ার বেশ এক কঠিন ভিত। তিনি এমন একজন অভিনেত্রী, যিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও খুব সহজে মুখ্য চরিত্রের স্থান নিতে পারেন। সামাজিক মাধ্যমেও (Social Media) বেশ সক্রিয় ছোট পর্দার 'অনামিকা'। এই মুহুর্তে তিনি জীবনকে বেশ চুটিয়ে অনুভব করছেন। কখনও সমুদ্র, কখনও বা পাহাড়, তাঁর অবসর যাপনের মুহুর্তের সাক্ষী হয়ে উঠছেন অনুগামীরা।

বেশ কয়েক মাস আগে রুকমা অভিনীত ধারাবাহিক 'লালকুঠি' (Lalkuthi) শেষ হয়েছে। এই মুহুর্তে রুকমাকে কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না। তবে জি ফাইভে (ZEE5) সম্প্রচারিত, সাম্প্রতিক একটি ওয়েব সিরিজ 'রক্তকরবী' (Roktokorbi) তে তিনি অভিনয় করেছেন। তাই এই মুহুর্তে নেই কোনও ব্যস্ত রোজনামচা, সেই উপলক্ষ্যে জমিয়ে ছুটি উপভোগ করছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ঘনিষ্ঠ বন্ধুমহলের সঙ্গে তিনি পাড়ি দিয়েছিলেন থাইল্যান্ড। ঢেউয়ে ঢেউয়ে তাঁদের আনন্দে মেতে থাকার নানা রকম মুহুর্তের সাক্ষী হচ্ছিলেন অনুগামীরা। এই মুহুর্তে 'দেশের মাটি' (Desher Maati) খ্যাত 'মাম্পি'র অবকাশ যাপনের ঠিকানা পাহাড়। পাহাড়ের রানী দার্জিলিংয়ে তিনি উপভোগ করছেন ভালো থাকার স্বাদ।

সামাজিক মাধ্যমে রুকমার অনুগামীর সংখ্যা অগণিত। প্রিয় অভিনেত্রীকে হাসি খুশি দেখে তাঁরাও উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। কেউ বা শীঘ্রই ছোট পর্দায় অভিনেত্রীকে ফেরার জন্য আবেদন জানিয়েছেন। যদিও অভিনেত্রী অনুগামীদের উদ্দেশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। আপাতত জমিয়ে ছুটি উদযাপনেই বেশি মনোনিবেশ করেছেন রুকমা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured