১ নভেম্বর, ২০২৬
বিনোদন

'টিনটিন বুড়ি'র গায়ে হলুদে আবেগঘন 'পলিন', দিদির সঙ্গে আদরে ধরা পড়লেন ঋতাভরী

রাজকীয়ভাবে আয়োজিত হবে অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তীর বিবাহ
Ritabhari sister marriage Bengali News
instagram.com/ritabhari_chakraborty

তাঁরা এই প্রজন্মের অন্যতম 'সেন্সেশনাল' সহোদরা। বাংলার চলচ্চিত্র জগতের বিখ্যাত ব্যক্তিত্ব, শতরূপা স্যান্যালের (Satarupa Sanyal) দুই কন্যা, চিত্রাঙ্গদা (Chitrangada Chakraborty) এবং ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। দুজনেই তাঁদের জীবনে বেশ প্রতিষ্ঠিত। খুব শীঘ্রই প্রিয়তমের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন চিত্রাঙ্গদা। গায়ে হলুদের বিশেষ মুহুর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে, আবেগঘন বোন ঋতাভরী।

চিত্রাঙ্গদা এবং ঋতাভরী প্রায় পিঠোপিঠি বোন। তাই তাঁদের সম্পর্কে শাসন, স্নেহ, আদর, খুনসুটির পরিমাণ একেবারে সমান সমান। দিদিকে ঋতাভরীর আদরের ডাক হল 'টিনটিন বুড়ি', এবং বোনকে চিত্রাঙ্গদা ডাকেন 'পলিন' বলে। স্বভাবতই দিদির বিয়েতে মন খারাপ ছোট পর্দার 'ওগো বধূ সুন্দরী'র (Ogo Bodhu Sundori)। অবশ্য দিদির বিয়ে হয়ে যাওয়ার পর, তিনি যে তাঁর পরিবারের 'অভিভাবক' হয়ে উঠবেন, সেই নিয়েও উত্তেজিত সকলের প্রিয় 'ললিতা'। কারণ, এবার তাঁকে বড় হতেই হবে! দিদির বিবাহ প্রসঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারে, এমন মনোভাবই ফুটে উঠেছে অভিনেত্রীর (Tollywood Actress)।

চিত্রাঙ্গদার বিবাহ হবে, বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চ্যাটার্জীর পুত্র (Subhen Chatterjee), সম্বিৎ চ্যাটার্জীর (Sambit Chatterjee) সঙ্গে। বলা বাহুল্য, তিনিও সঙ্গীতশিল্পী। চিত্রাঙ্গদা এবং ঋতাভরীর মায়ের দিদা ছিলেন বাংলাদেশের রাজকন্যা। তাই চিত্রাঙ্গদার বিয়েতে যে রাজকীয় ছোঁয়া থাকবে, এমনটা ভাবা অস্বাভাবিক নয়। বাঙালি খাদ্যের সমাহারে, এবং জমিদারি আমেজেই সম্পন্ন হতে চলেছে চিত্রাঙ্গদার বিবাহ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured