৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রেমের মরশুমের সঙ্গী হবে 'পাশবালিশ', মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য

প্রেম দিবসের জন্য খুঁজে নিন উপযুক্ত সঙ্গী! খোঁজ দেবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য
Priyanka Bhattacharjee one Bengali News
instagram.com/priyankabhattacharjeebubly
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩
শেষ আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৩

শহর জুড়ে, এখন শুধুই প্রেমের মরশুম। কারণ, এখন ফেব্রুয়ারি মাস। শীতের ঝরা পাতার শূন্যস্থান, আবার ভরে ওঠার সময় আগত। অর্থাৎ ঋতুরাজ বসন্ত দোরগোড়ায়। প্রকৃতির মত, মনও মেতে উঠেছে ভালো থাকার ছন্দে। আর এই মাস জুড়েই তো ক্যালেন্ডার অনুযায়ী পালন করা হয়, প্রেমের উদযাপন। সেই উপলক্ষ্যে ড্রপসপ্লে (Dropsplay) নিবেদিত একটি মিষ্টি প্রেমের গান মুক্তি পেতে চলেছে শীঘ্রই। অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)।

খুব কম বয়সেই বিশাল সংখ্যক মানুষের মন জিতে নিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ২০১১ সালে স্টার জলসা-খ্যাত জনপ্রিয় 'মা' ধারাবাহিকে তাঁর অভিষেক ঘটে। চলতি প্রেমের মরশুমে, 'পাশবালিশ' (Pashbalish) নামের একটি গান মুক্তি পেতে চলেছে। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রকাশিত হয়েছে গানটির প্রথম ঝলক। দেখা যাচ্ছে, একটি নোটবুক সামনে রেখে, গালে পেন ছুঁইয়ে খুব উদাসীন ভাবে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। আলোচ্য গানের ভিডিওটিতে তিনি সমসাময়িক কোনও এক যুবতীর ভূমিকায় রয়েছেন। তাঁকে দেখে অনুমান করা যায়, মনের মানুষের ভাবনাতেই তিনি ভাবিত।

এই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে 'ক্লিক' (Klikk) নিবেদিত ওয়েব সিরিজ, 'অলক্ষ্মীস ইন গোয়া' (Olokkhis In Goa) এবং জি ফাইভের (Zee5) ওয়েব সিরিজ 'রক্তকরবী' (Roktokorbi) তে। মহারাজ চ্যাটার্জী (Maharaj Chatterjee) এবং ড্রপসপ্লে স্টুডিও নিবেদিত এই গানের ভিডিও, প্রেম দিবসকে মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই আসতে চলেছে এই নতুন কাজটি। উত্তেজিত প্রিয়াঙ্কার অনুগামীরাও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster