৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

'সুপারহিরো' বাবার সঙ্গে মুহুর্ত ভাগ করে, 'প্রজাপতি' ছবির গানের সঙ্গে তাল মেলালেন আয়েশা

অভিনয় হোক বা 'বেলি ড্যান্স', অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য্যের গুণে মুগ্ধ হয়ে থাকেন নেটিজেনরা
Ayesha 1 Bengali News
facebook.com/atreyeeayesha.bhattacharya
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১১:০৮

এই প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম এক জনপ্রিয় নাম আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya)। শিশু শিল্পী হিসেবে প্রথম তাঁর অভিষেক ঘটে, তারা বাংলার (Tara Bangla) 'ব্যোমকেশ বক্সী' (Byomkesh Bakshi) ধারাবাহিকে। পরবর্তীতে জি বাংলার (Zee Bangla) পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত ধারাবাহিক, 'খনা'য় (Khona) আয়েশার নামভূমিকায় অভিনয় করা, টলিউডের জমিতে তাঁর অস্তিত্ব প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত হয়ে ওঠে। এরপর সময়ের স্রোতে আয়েশা তাঁর পোক্ত স্থান তৈরি করে নিয়েছেন টি-টাউনে। সম্প্রতি অভিনেত্রী বাবার সঙ্গে তাঁর ছোটবেলা থেকে বড় হওয়ার বিভিন্ন মুহুর্ত ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমে।

আয়েশা সামাজিক মাধ্যমে (Social Media) বেশ সক্রিয়। কখনও তাঁর দুর্দান্ত 'বেলি ডান্স' (Belly Dance) প্রদর্শনের মাধ্যমে দর্শকদেরও তাঁদের অজান্তেই কোমর দুলিয়ে দেন, কখনও বা নানা রকম মজাদার ভিডিও তৈরি করে অনুগামীদের হাসির ইন্ধন প্রদান করেন। সম্প্রতি তিনি অভিজিৎ সেন (Avijit Sen) পরিচালিত 'প্রজাপতি' (Projapati) ছবির একটি গান, 'তুমি আমার হিরো'কে কেন্দ্র করে তাঁর এবং তাঁর বাবার নানারকম আদুরে মুহূর্তের সাক্ষী করলেন অনুগামীদের। ছবিটিতে বাবা এবং ছেলের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev Adhikari)। সেই গানই পর্দা ছাড়িয়ে, বাস্তব জীবনে 'সুপারহিরো' বাবার সঙ্গে আয়েশার মিষ্টি মধুর মুহূর্তগুলিকে আরও প্রানবন্ত করে তুলল।

সম্প্রতি শেষ হল আয়েশা অভিনীত 'কাঞ্চি' (Kanchi) ধারাবাহিক। এই ধারাবাহিকে তাঁর নেতিবাচক চরিত্র হলেও, অভিনয়ের গুণ দর্শকদের মনে দাগ কাটে। অভিনয় ছাড়াও আয়েশার একটি নিজের নামেই রয়েছে ইউটিউব চ্যানেল। যেখানে তিনি প্রতিদিনের খুঁটিনাটি থেকে শুরু করে ভ্রমণ, ত্বক পরিচর্যা ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে নানারকম তথ্য ভাগ করে থাকেন অনুগামীদের সঙ্গে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss