১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

বিশেষ দিন, সঙ্গে আপনজন, বাঙালিয়ানার আমেজে জন্মদিন জমজমাট অপরাজিতার

রক্ষনশীল পরিবারের গৃহবধূ থেকে, মানসিক ভারসাম্যহীনার চরিত্র, অদম্য অপরাজিতা আঢ্যর কেরিয়ারের গ্রাফ

তিনি বাংলার অন্যতম ওজনদার অভিনেত্রী। বলা বাহুল্য, তিনি ঠিক যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। শুধু অভিনয়েই নয়, বরং তাঁর নাচের দক্ষতা দিয়েও তিনি জয় করেছেন সংস্কৃতি-মহলকে। তিনি, অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। 'প্রাক্তন' (Praktan) ছবির দরুন 'ফিল্মফেয়ার' পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর সংলাপ যেন, মানুষের জীবনের চলার পথের পাথেয় হয়ে উঠেছে। ১৯৯৮ সালে স্বপন সাহা (Swapan Saha) পরিচালিত, 'শিমুল পারুল' (Simul Parul) ছবিটি ছিল, অপরাজিতার চলার পথের সেই নতুন অধ্যায়, যার মাধ্যমে রুপোলি জগৎ পায় তাঁর মত একজন গুণী অভিনেত্রীকে। ২২ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। বিশেষ দিনে, বিশেষ মানুষদের সঙ্গে নিয়ে ঘরোয়া ভাবেই অভিনেত্রীর জন্মদিন, জমজমাট হয়ে উঠল।

সময়ের স্রোতে ইতিমধ্যে ইন্ড্রাস্ট্রিতে পঁচিশ বছর পাড় করে ফেলেছেন সকলের প্রিয় ছোট পর্দার 'লক্ষ্মী কাকিমা'। এই দীর্ঘ সময় ধরে ইন্ড্রাস্ট্রিতে তিনি বিভিন্ন অবতারে মুগ্ধ করে আসছেন। কখনও দায়িত্ববাণ বৌমা, কখনও রক্ষণশীল পরিবারের বাধ্য মেয়ে, কখনও বা মানসিক ভারসাম্যহীনের ভূমিকায় তিনি সত্যিই হয়ে উঠেছেন 'সুপারস্টার'। তাঁর মত বহুমুখী প্রতিভা সত্যিই বিশেষ প্রশংসার যোগ্য। সামাজিক মাধ্যমে (Social Media) জন্মদিনে তিনি অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর উদযাপনের মুহুর্ত। বিশেষ দিনে কাছের মানুষদের পেয়ে যে তিনি কত খুশি, তার সাক্ষী হয়েছেন অনুগামীরা। পাঁচ ভাজা থেকে শুক্ত, ডাল, মাছ, চাটনির মত পদে একেবারে বাঙালিয়ানায় সেজে উঠেছিল 'বার্থডে গার্ল' এর জন্মদিনের পাত।

অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee) অপরাজিতার বিশেষ স্নেহভাজন। প্রিয় 'অপা আন্টি'র জন্মদিনেও উপস্থিত হয়েছেন তিনিও। এমনকী কিশোর কুমারের গাওয়া একটি বিখ্যাত হিন্দি গানের সঙ্গে দুজনে তাল মিলিয়ে, জন্মদিনের অনুষ্ঠানটিকে আরও প্রানবন্ত করে তুলেছেন। অপরাজিতার কমেন্ট বক্স ছেয়ে গেছে শুভেচ্ছার বন্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster