১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

শ্যুটিং শুরু হতে না হতেই ফের জটের মুখে টলিপাড়া, বন্ধ হতে চলেছে শ্যুটিং!

কোন কোন মেগাসিরিয়ালে পড়তে চলছে এই চুক্তির কোপ?
Technicians' Studio Bengali News
টেকশিয়ান স্টুডিও instagram.com/chowdhury_saheb_official
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন ২০২১
শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৮:৫১

শ্যুটিং শুরু হতেই ফের জটের মুখে টলিপাড়া। বন্ধ হতে চলেছে আপনার পছন্দের সিরিয়ালের শ্যুটিং! তবে কোন সিরিয়াল? কোনও সংগঠনের নাম উল্লেখ না করেই বলা হয়েছে, "প্রত্যেক সদস্যকে জানানো হচ্ছে যে, ডব্লিউএটিপি (মেগাসিরিয়ালের প্রডিউসার ইউনিয়ন) যতদিন না পর্যন্ত আমাদের মাদার বডি ফেডারেশন এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে, ততদিন পর্যন্ত আমরা কোনও নতুন কাজ (মেগা সিরিয়াল) শ্যুটিং এবং সেটের কোনও রকম কাজ করব না। সবাইকে অনুরোধ, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।"

এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে প্রযোজক-পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘গত রাতের এই বিজ্ঞপ্তি অস্বস্তিতে ফেলে দিয়েছে। ১৬ জুন থেকে শান্তিপূর্ণ সহাবস্থানে কাজ শুরু হয়েছিল। ৩১ জুলাই ফের বৈঠকের কথা ছিল। তার আগেই এই ঘটনায় আমরা স্তম্ভিত। কারা এ ভাবে আড়ালে থেকে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করলেন, সেটাও কেউ বুঝতে পারছেন না। কেন নতুন ধারাবাহিকের উপর কোপ? উত্তর জানা নেই। আগের বৈঠকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় মধ্যস্থতা করেছিলেন। তাই রাজকে ইতিমধ্যেই জানানো হয়েছে গোটা বিষয়।"

এদিকে, কোন চুক্তিতে স্বাক্ষর তা নিয়ে রয়েছে একের পর এক প্রশ্ন। জানা গিয়েছে, করোনা কালে কোন সিরিয়ালের শ্যুটিংয়ে কতজন টেকনিশিয়ান থাকবেন, বা তাঁদের বেতন কী হবে, তা নিয়ে ফেডারেশনের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে প্রযোজনা সংগঠনগুলির। আর সেই ইস্যুতেই সংঘাত বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, এই গাইডলাইন চালু হওয়া না পর্যন্ত নতুন টেলিধারাবাহিকের শুটিংয়ে আপত্তি চলবে ফেডারেশনের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster