১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

ফিরে দেখা ২০২৩ : রাজার মত 'কামব্যাক' শাহরুখের! চলতি বছর জুড়ে শাহরুখ-ম্যাজিকে মুগ্ধ দর্শক

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি'
Shah Rukh Khan Bengali News
শাহরুখ খান facebook.com/IamSRK
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:০৯

প্রায় বেশ কিছু বছর পর স্বমহিমায় ফিরেছেন 'কিং অফ বলিউড' শাহরুখ খান (Shah Rukh Khan)। বছরের শুরু থেকেই শাহরুখ-ম্যাজিকে মেতে উঠতে শুরু করেছিলেন প্রতিটি ভারতবাসী। বছরের শেষে এসেও তাঁর 'কামব্যাক' এর মহিমা জিইয়ে রাখলেন 'বাদশা'।

তাঁকে শেষ পূর্ন চরিত্রে দেখা গেছিল 'জিরো' (Zero) ছবিতে। যদিও সে ছবিতে কাজে দেয়নি কিং খান 'ম্যাজিক'! তাই পরপর বেশ কিছু ছবিতে ক্যামিও করলেও, নায়ক হিসেবে তাঁকে পায়নি বলিউড। বরং তিনি পেয়েছেন দুর্নাম! 'শাহরুখ যুগ' যে শেষ হয়েছে, এই অপবাদে কোণঠাসা হয়েছেন অভিনেতা। কিন্তু তিনি যে 'ফিনিক্স', নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে চলতি বছরে পুরনো মেজাজ নিয়ে রাজার মত ফিরেছেন 'ডন'। বছর শুরু করেছেন 'পাঠান' (Pathaan) ছবি দিয়ে।

বছর আটান্নর শাহরুখ এই ছবিতে কুড়ির তরুণ হয়ে ফিরেছেন। প্রায় চারশো কোটির ব্যবসা করেছে 'পাঠান'। বছরের শুরুতেই শাহরুখকে পুরনো ছন্দে ফিরতে যারপরনাই আনন্দিত হয়েছেন অনুরাগীরা।

শুধু 'পাঠান' হয়ে নয়, শাহরুখ ফের চলতি বছরে ফিরেছেন 'জওয়ান' (Jawan) অবতারে। দেশ, বিদেশ জুড়ে জওয়ান স্রোতে ভেসে গেছেন ভক্তেরা। এই ছবি IMDb (ইন্টারনেট মুভি ডেটাবেস) এর ফলাফল অনুসারে যেমন ভারতীয় ছবি হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে, তেমনই ভারতীয় অভিনেতা হিসেবে এই ছবির কারণে রাজ সিংহাসনে বসেছেন 'বাদশা'। হয়ে উঠেছেন সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা।

এই বছরের শেষেও অটুট থাকল শাহরুখ-ম্যাজিক! সম্প্রতি মুক্তি পেয়েছে 'ডাঙ্কি' (Dunki)। ইতিমধ্যে 'ডাঙ্কি'র সুনাম ছড়িয়েছে দেশ জুড়ে। সংবেদনশীল কাহিনীর উপর গড়ে ওঠা এই ছবিতে শাহরুখকে পাওয়া গেছে এক নতুন রূপে।

শুধু শাহরুখই নন, এই বছরে সাফল্যের মুখ দেখেছেন তাঁর কন্যা সুহানা খানও (Suhana Khan) । এই বছরেই চলচ্চিত্র জগতে হাতে খড়ি হয়েছে সুহানার। যদিও তাঁর অভিনয় নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও, বাবা হিসেবে মেয়ের জন্য যারপরনাই গর্বিত হয়েছেন কিং খান। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রামকেও (Abram Khan) দেখা গেছে মঞ্চে অভিনয় করতে। ছোট পুত্রের অভিনয় দেখে, আবেগে ভেসেছেন 'কিং অফ রোম্যান্স'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster