১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

এবার বড়পর্দায় মদন মিত্র, পরিচালনায় রাজা চন্দ

'ও লাভলি'-র ভূমিকায় কে?
Madan Mitra Trinomool Congress Bengali News
twitter @madanmitraoff
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ১১:৩০

এবার সিনেমার পর্দায় মদন মিত্রের (Madan Mitra) জীবনীচিত্র। রাজনীতির আঙিনা ছেড়ে বড়পর্দায় দেখা যাবে মদন মিত্রের 'বায়োপিক' (Biopic)। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুটিং শুরু করবেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজা চন্দ (Raja Chanda)। কথা মোটামুটি পাকা। এখন কেবল সময়ের অপেক্ষামাত্র। রাজনীতির আঙিনায় বহুল চর্চিত নাম মদন মিত্র। যত দিন গড়িয়েছে স্যোসাল মিডিয়াতে বারবার চমক দিয়েছেন তিনি। রঙিন পাঞ্জাবি, রঙিন সানগ্লাস নিয়ে মদন মিত্রের আবির্ভাব নতুন প্রজন্মের কাছে এ এক নতুন ট্রেন্ড।

মদন মিত্রের চরিত্রে কে অভিনয় করবেন? এ নিয়ে দিনভর জল্পনার পর জানা গেছে, এই চরিত্রে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়ের সম্ভাবনা প্রবল। এমনকী অভিনেতার সঙ্গে এই বিষয়ে পাকাপাকি কথাও হয়ে গেছে বলে খবর। কামারহাটির 'দামাল ছেলে'-র বায়োপিক নিয়ে আমজনতার বিশেষত তরুণ প্রজন্মের আলোচনার শেষ নেই।

হঠাৎ-ই কি এমন সিদ্ধান্ত? জানা গেছে, দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চলছিল। তবে মদন মিত্রের কাছ থেকে সবুজ সংকেত মেলেনি। তাঁর বর্ণময় জীবনে নানা উত্থান-পতনের ঘটনায় এখনই সেই সুবর্ণ সুযোগ এসেছে। রাজনীতির বাইরেও তিনি যথেষ্ট জনপ্রিয় একটি চরিত্র। রোজ ফেসবুক লাইভে আসেন। নিজের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন। বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে খোশমেজাজে জবাব দেন। বিরোধী দলের নেতাদের সম্পর্কে এমনকী নিজের সম্পর্কে অকপটে সমস্ত কথা সাধারণ মানুষকে জানান। কখনও ফেসবুক লাইভ, আবার কখনও মিউজিক ভিডিও, আবার কখনও বিরোধী দলের তারকা অভিনেত্রীদের নিয়ে নৌকাবিহারে মেতে ওঠেন। রাজনীতির এই গ্ল্যামারকে এবার বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক রাজা চন্দ।

ছবিতে কী কী বিষয় দেখানো হবে? মদন মিত্রের সটান উত্তর, ভালোমন্দ দুটোই থাকবে। দর্শক তার বিচার করবে। আশুতোষ কলেজে ছাত্রজীবনে তাঁর রাজনীতির হাতেখড়ি। সেই জীবন থেকে বর্তমানের এই বর্ণময় জীবন সবটাই থাকবে তাঁর বায়োপিকে। কালো রঙের পাঞ্জাবি, চোখে রঙিন চশমা এবং পায়ে 'বস' লেখা জুতো - সব নিয়ে হয়তো খুব শীঘ্রই বাঙালি দর্শক মেতে উঠবেন মদন মিত্রের বায়োপিকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster