৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

'যোদ্ধা' থেকে 'তেহরান', চলতি বছরে মুক্তির অপেক্ষায় কোন কোন অ্যাকশন থ্রিলার?

দুর্দান্ত অ্যাকশন নিয়ে আসছেন জন আব্রাহাম
John Arjun Bengali News
জন আব্রাহাম ও অর্জুন কাপুর facebook.com/TheRealJohnAbraham & facebook.com/ArjunKapoorOfficial

চলতি বছর জুড়ে আসতে চলেছে বেশ কিছু অ্যাকশন থ্রিলার। শুধু কাল্পনিক ভিত নয়, বাস্তব ঘটনাকে ভিত্তি করেও গড়ে উঠছে আসন্ন বেশ কিছু ছবির গল্প। সিদ্ধার্থ মালহোত্রা থেকে জন আব্রাহাম, বিদ্যুৎ জামাল থেকে অজয় দেবগন, একাধিক বলিউড তারকার দুর্দান্ত অ্যাকশন দৃশ্য উপভোগ করতে চলেছেন দর্শক। কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়, চলুন জেনে নেওয়া যাক।

যোদ্ধা- সাগর অম্বরে এবং পুষ্কর ওঝার ছবি 'যোদ্ধা' (Yodha) মুক্তি পেতে চলেছে চলতি বছরে। গল্পের মূল চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা। সন্ত্রাসীদের দ্বারা হাইজ্যাক হয়ে যাওয়া একটি বিমানকে রক্ষা করার দায়িত্ব বর্তায় সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত চরিত্রটির উপরে। ঘটনাটি শুনেই আন্দাজ করা যায় অ্যাকশন দৃশ্যে ভরপুর হবে এই ছবি। তবে কী হবে এর পরিণতি তার জন্য অবশ্যই দেখতে হবে ছবিটি।

ক্র্যাক - বিদ্যুৎ জামাল এবং নোরা ফতেহী অভিনীত 'ক্র্যাক' (Crakk) ছবিটি মুক্তি পাবে এই বছর। বিদ্যুৎ জামাল মানেই ছবিটিতে যে অ্যাকশন দৃশ্য পরতে পরতে থাকবে তা আর বলতে বাকি থাকে না। এটি একটি 'স্পোর্টস-অ্যাকশন' ছবি। অর্জুন রামপাল এবং অ্যামি জ্যাকসনও থাকবেন গুরুত্বপূর্ন ভূমিকায়।

তেহরান- রাশিয়া-ইউক্রেন অন্তর্দ্বন্দ্ব নিয়ে অরুণ গোপালান তৈরি করেছেন 'তেহরান' (Tehran) ছবিটি। ফুটে উঠবে বাস্তব। থাকবে বিভিন্ন দেশের কূটনীতি। ছবিটিতে অভিনয় করেছেন জন আব্রাহাম এবং মানুষী চিল্লার।

বড়ে মিয়া ছোটে মিয়া - অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের দুর্দান্ত অ্যাকশন দৃশ্য নিয়ে এই বছরেই মুক্তি পাবে 'বড়ে মিয়া ছোটে মিয়া' (Bade Miyan Chote Miyan) ছবিটি। চলতি বছরের ঈদেই মুক্তি পাবে এই ছবি।

বেবি জন- 'জওয়ান'খ্যাত অ্যাট লীর পরবর্তী ছবি মুক্তির অপেক্ষায়। ছবিটির নাম 'বেবি জন' (Baby John)। মুখ্য ভূমিকায় বরুণ ধাওয়ান। দারুন অ্যাকশন দৃশ্যে ভরে উঠবে এই ছবি। ইতিমধ্যে ছবির টিজার দেখে দর্শক জানিয়েছেন, টিজারটি রীতিমত শিহরণ জাগিয়েছে তাঁদের মধ্যে।

সিংঘাম এগেন- মুক্তির অপেক্ষায় রয়েছে বহু প্রতীক্ষিত 'সিংঘাম এগেন' (Singham Again)। রোহিত শেঠির পরিচালনায় বরাবরের মত মুখ্য ভূমিকায় থাকবেন অজয় দেবগন। তাঁর বিপরীতে অভিনয় করবেন করিনা কাপুর খান। বিশেষ চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফ এবং অর্জুন কাপুরকে। এছাড়া বলিউডের একাধিক জনপ্রিয় তারকাকে ক্যামিও করতেও দেখা যাবে।

দেবা- রোশন অ্যান্ড্রুজ পরিচালিত অ্যাকশন থ্রিলার 'দেবা' (Deva) আসছে চলতি বছর অক্টোবর মাসে। পুলিশের চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে। ছোট ছোট করে কাটা চুল, হাতে বন্দুক নিয়ে শাহিদের 'লুক' ইতিমধ্যে ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss